চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের বটতলী স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি শাটল ট্রেনে এ ঘটনা ঘটে। তবে রেলওয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুল হোসেন জানান, রাত ৮টা ৩০ মিনিটে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল শাটল ট্রেনটির। এর আগে সন্ধ্যা ৮টা ৫ মিনিটের দিকে ট্রেনটিতে আগুন দেওয়ার চেষ্টা করা হয় বলে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে।
তিনি বলেন, 'রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। পরে স্টেশনে থাকা অন্য একটি শাটল ট্রেনে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন।'
ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে প্রক্টর বলেন, 'কারা এ কাজ করেছে, তা নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না। এগুলো আসলে নাশকতার চেষ্টা।'
তিনি আরও বলেন, ঘটনার সময় ট্রেনটি রেলওয়ে কর্তৃপক্ষের হেফাজতে এবং তাদের প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল। এ কারণে শাটল ট্রেনের নিরাপত্তা জোরদার করতে রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপ 'চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবার'-এ তাওসিফ হোসাইন আনন্দ নামে এক শিক্ষার্থীর দেওয়া পোস্টে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়েছে।
ওই শিক্ষার্থীর দাবি, টিউশন শেষে বাড়ি ফেরার পথে বটতলী স্টেশনে শাটল ট্রেনে উঠতে গিয়ে এক ব্যক্তির কাছ থেকে ট্রেনের ভেতরে আগুন লাগার খবর পান। পরে রেলওয়ের এক কর্মীর সঙ্গে তিনিও আগুন নেভাতে এগিয়ে যান। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।
পোস্টে তিনি আরও দাবি করেন, প্রথমে ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি মনে হলেও পরে ট্রেনের ভেতরে তীব্র কেরোসিনের গন্ধ পাওয়া যায়। পরীক্ষা করে একটি কেরোসিনের বোতল এবং আসনগুলোতে কেরোসিন মাখানো অবস্থায় দেখতে পান তারা।
তবে আগুন দেওয়ার চেষ্টার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন