বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

মাথা গোঁজার ঠাঁই ছিল না, প্রধানমন্ত্রীর উপহারে নতুন ঘর পেলেন সুধিনী

ছবিঃ বিপ্লবী বার্তা

‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতদিন আমার নিজের কোনো ঘর ছিল না। অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্যে একটি ঘর তৈরি করার মতো অবস্থা কখনোই ছিল না। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

নতুন ঘর পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সুধিনী মান্দা (৬০)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর হস্তান্তরকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলে বসবাসরত গারো, হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন। সুধিনী মান্দার কথাতেই বোঝা যায়, এতদিন তাঁর নিজস্ব কোনো ঘর ছিল না। সরকার প্রকৃত গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে এ বিশেষ প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের পানির সংকট ও অব্যবস্থাপনা দূর করতে কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর উপহার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

মাথা গোঁজার ঠাঁই ছিল না, প্রধানমন্ত্রীর উপহারে নতুন ঘর পেলেন সুধিনী

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

‘আমি আজ ভীষণ খুশি ও আনন্দিত। এতদিন আমার নিজের কোনো ঘর ছিল না। অনেক কষ্ট করে দিন কাটাতে হয়েছে। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্যে একটি ঘর তৈরি করার মতো অবস্থা কখনোই ছিল না। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।’

নতুন ঘর পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করছিলেন নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার পরাভিটা গ্রামের হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী সুধিনী মান্দা (৬০)।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিশেষ এলাকার উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের নতুন ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর হস্তান্তরকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলে বসবাসরত গারো, হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছেন। সুধিনী মান্দার কথাতেই বোঝা যায়, এতদিন তাঁর নিজস্ব কোনো ঘর ছিল না। সরকার প্রকৃত গৃহহীনদের ঘর দেওয়ার উদ্যোগ নিয়েছে। এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে এ বিশেষ প্রকল্প গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের আওতায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় গৃহহীনদের জন্য ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের পানির সংকট ও অব্যবস্থাপনা দূর করতে কুল্লাগড়া, দুর্গাপুর সদর, লেংগুরা, খারনৈ ও রংছাতি ইউনিয়নে সাবমার্সিবল টিউবওয়েল স্থাপনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে একটি বিশেষ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের কাজ চলছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা