বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

গোবিপ্রবিতে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত, দুটি হলে ডাইনিং খোলা থাকবে

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি ছেলে ও মেয়েদের দুটি হলে ডাইনিং চালু রাখা হবে বলে জানানো হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিতে ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ২০ নভেম্বর সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেওয়া হলেও রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মো. মাহবুবুল আলম গণমাধ্যমে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০ নভেম্বর সন্ধ্যায় ভিসির সভাপতিত্বে প্রো-ভিসি, রেজিস্ট্রার ও প্রক্টরের উপস্থিতিসহ ডিনস কমিটির সভায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সময় শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় এনে অনলাইনে ক্লাস কার্যক্রম চালু থাকবে।’

এর আগে জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন। গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মোরাদ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয় খোলা থাকবে ও প্রশাসনিক কাজ চলবে বলে জানিয়েছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৭ নভেম্বর রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল; তারই ধারাবাহিকতায় নতুন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রশাসনের তথ্য অনুযায়ী, ২০ নভেম্বর থেকে শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন এবং ২২ নভেম্বর পর্যন্ত অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করেন।

এদিকে প্রশাসনের এমন সিদ্ধান্তের মধ্যে ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও সহিংসতার কারণে স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে একদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল ও স্লোগান দেন বলে জানা গেছে।

গোবিপ্রবি অনলাইনে ক্লাস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে অনলাইনে ক্লাস চালুর সিদ্ধান্ত, দুটি হলে ডাইনিং খোলা থাকবে

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা