নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের আগে পেশাগত দক্ষতা ও আধুনিক পাঠদানের কৌশল আয়ত্তে আনতে রংপুরের মিঠাপুকুরে ৮৩ জন নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স শুরু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ৮ অক্টোবর পর্যন্ত। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ও জীবনপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চলছে এ ওরিয়েন্টেশন।
প্রশিক্ষণের প্রধান সমন্বয়ক ও নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের দিকনির্দেশনা দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) মোঃ শাহেদুল হক।
শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শুধু চাকরিতে যোগদান নয়—শ্রেণিকক্ষে কীভাবে আরও কার্যকর ও আনন্দদায়ক পরিবেশ তৈরি করা যায়, আধুনিক পদ্ধতিতে পাঠদান এবং প্রাথমিক শিক্ষা কার্যক্রমকে আরও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন।
ওরিয়েন্টেশনে নতুন শিক্ষকদের পেশাগত দায়িত্বে নিষ্ঠা, আন্তরিকতা ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীবান্ধব ও সৃজনশীল পাঠদানের মাধ্যমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রশিক্ষণ শেষে নতুন ৮৩ শিক্ষক নিজ নিজ বিদ্যালয়ে আরও দক্ষতা, সৃজনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করবেন। তাদের হাত ধরে প্রাথমিক শিক্ষায় তৈরি হবে আরও গুণগত পরিবর্তনের নতুন সম্ভাবনা।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন