গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মধুমতি ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক শরীফ আবু আসলাম নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ পুলিশ লাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়ক পারাপারের জন্য সড়কের পাশে অবস্থান করছিলেন শরীফ আবু আসলাম। এ সময় তাঁর পাশ দিয়ে চলাচলকারী একটি অটোরিকশা হঠাৎ ঘুরে যায়। একই সময়ে ঢাকা থেকে খুলনাগামী একটি মোটরসাইকেল সেখানে পৌঁছালে অটোরিকশাটিকে এড়াতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে শরীফ আবু আসলামকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার ল্যাবএইড হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শরীফ আবু আসলাম মধুমতি ব্যাংক পিএলসির গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বজন ও ব্যাংকসংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন