চ্যাম্পিয়নস লিগে প্রথমার্ধেই ৪ গোল দিয়ে ইতিহাস গড়লেন গর্ডন
ছবিঃ সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রদর্শনীতে আজারবাইজানের এফকে কারাবাগকে ৬–১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল ইউনাইটেড


ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকসহ চার গোল করেন ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডন। মাত্র ৩৩ মিনিটের মধ্যেই পূর্ণ করেন হ্যাটট্রিক, যা চ্যাম্পিয়ন্স লিগে কোনো ইংলিশ খেলোয়াড়ের দ্রুততম হ্যাটট্রিক। শুধু তাই নয়, টুর্নামেন্টের ইতিহাসে প্রথমার্ধেই চার গোল করা দ্বিতীয় ফুটবলার তিনি এবং নকআউট পর্বে এই কীর্তি গড়া একমাত্র খেলোয়াড়।


তৃতীয় মিনিটেই গোলের সূচনা করেন গর্ডন। পাঁচ মিনিট পর ব্যবধান বাড়ান ম্যালিক থিয়াও। ৩২ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন গর্ডন, আর পরের মিনিটেই গোলরক্ষককে কাটিয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। যোগ করা সময়ে আরেকটি পেনাল্টি থেকে করেন নিজের চতুর্থ গোল, যা তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।


এ নিয়ে চলতি আসরে তার গোলসংখ্যা দাঁড়াল ১০। নিউক্যাসলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা তৃতীয় ফুটবলার তিনি এবং নকআউট পর্বে প্রথম। কিংবদন্তি অ্যালান শিয়ারারর এক মৌসুমে ছয় গোলের রেকর্ডও ছাড়িয়ে গেছেন গর্ডন। ইংলিশদের মধ্যে এক মৌসুমে তার চেয়ে বেশি গোল আছে কেবল হ্যারি কেইনর।


ম্যাচ শেষে কোচ এডি হাউ বলেন, প্রথমার্ধে গর্ডন ছিল অসাধারণ। আর গর্ডন নিজেও জানান, ব্যক্তিগত রেকর্ড নয়, দলের জয়ই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।