মস্তিষ্কের কার্যক্ষমতা ও স্মৃতিশক্তি ভালো
রাখতে শুধু স্বাস্থ্যকর খাবার, নিয়মিত ব্যায়াম কিংবা পর্যাপ্ত ঘুমই যথেষ্ট নয়। এর পাশাপাশি প্রয়োজন
সুস্থ সামাজিক জীবন ও মানুষের সঙ্গে
অর্থপূর্ণ সম্পর্ক। পরিবার, বন্ধু ও পরিচিতজনের সঙ্গে
নিয়মিত যোগাযোগ মানসিক প্রশান্তি দেওয়ার পাশাপাশি মস্তিষ্কের কার্যক্ষমতা ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, মানুষের সঙ্গে গভীর ও ইতিবাচক সামাজিক সম্পর্ক মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য উপকারী। অন্যদের সঙ্গে কথা বলা, মতবিনিময়, হাসি-আনন্দ ভাগাভাগি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করার সময় মস্তিষ্কের মনোযোগ ও স্মৃতিশক্তি সক্রিয় থাকে। পাশাপাশি স্নায়ুতন্ত্রের বিভিন্ন সংযোগ শক্তিশালী হতেও সহায়তা করে।
গবেষকদের মতে, যাদের সামাজিক সম্পর্ক দৃঢ়, তাদের স্মৃতিশক্তি হ্রাসের ঝুঁকি তুলনামূলক কম। প্রায় ১২ হাজার মানুষের
ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে, একাকিত্ব ও নিঃসঙ্গতার কারণে
ডিমেনশিয়ার ঝুঁকি ৪০ শতাংশ পর্যন্ত
বাড়তে পারে।
মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে সামাজিক যোগাযোগ বাড়ানোর তিনটি অভ্যাসের কথা জানিয়েছে হার্ভার্ড হেলথ পাবলিশিং।
১. পুরোনো বন্ধুদের সঙ্গে আবার যোগাযোগ করুন
সামাজিক সম্পর্ক সক্রিয় রাখার সহজ উপায় হলো পুরোনো বন্ধুদের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করা। একসময় যাদের সঙ্গে নিয়মিত সময় কাটিয়েছেন, তাদের সঙ্গে আবার কথা বলা মানসিক প্রশান্তি দিতে পারে। এ জন্য সামাজিক
যোগাযোগমাধ্যম, ফোন কিংবা ইমেইলের সাহায্য নিতে পারেন। পুরোনো স্মৃতি ও অভিজ্ঞতা নিয়ে
কথোপকথন শুরু করাও হতে পারে সম্পর্ক পুনরুজ্জীবিত করার ভালো উপায়।
২. বেশি সম্পর্ক নয়, গুরুত্ব দিন আন্তরিকতায়
অনেক মানুষের সঙ্গে পরিচয় থাকলেই সামাজিক জীবন সুন্দর হবে, এমন নয়। কিছু সম্পর্ক মানসিক চাপ ও অস্বস্তির কারণও
হতে পারে। তাই সম্পর্কের সংখ্যা বাড়ানোর চেয়ে অল্প কয়েকজন মানুষের সঙ্গে আন্তরিক ও ইতিবাচক সম্পর্ক
গড়ে তোলায় গুরুত্ব দেওয়া প্রয়োজন।
‘জার্নাল অব দ্য আমেরিকান
হার্ট অ্যাসোসিয়েশন’-এ প্রকাশিত একটি
গবেষণায় দেখা গেছে, যেসব নারী উচ্চমাত্রার সামাজিক চাপের কথা জানিয়েছেন, তাদের ১৫ বছরের মধ্যে
গুরুতর হৃদ্রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি ছিল। তাই যেসব সম্পর্ক মানসিক প্রশান্তি দেয়, আনন্দ বাড়ায় এবং ইতিবাচক থাকতে সাহায্য করে, সেগুলোকে গুরুত্ব দেওয়া জরুরি।
৩. প্রযুক্তির সাহায্যে যোগাযোগ বজায় রাখুন
দূরত্ব কিংবা চলাফেরার সীমাবদ্ধতার কারণে অনেক সময় প্রিয়জনদের সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয় না। এমন
পরিস্থিতিতে ভিডিও কল, ফোন কিংবা ইমেইলের মাধ্যমে যোগাযোগ বজায় রাখতে পারেন। এতে একাকিত্ব কমাতে সহায়তা পাওয়া যায়।
পাশাপাশি স্থানীয় লাইব্রেরি, বই পড়ার দল,
আলোচনা সভা কিংবা বিভিন্ন সামাজিক ও সৃজনশীল কার্যক্রমে
অংশ নিতে পারেন। এসব আয়োজনের মাধ্যমে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি সামাজিক সম্পৃক্ততাও বাড়বে।
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে শারীরিক যত্নের পাশাপাশি মানসিক প্রশান্তি ও সামাজিক সম্পৃক্ততাও
গুরুত্বপূর্ণ। তাই একাকিত্বকে দীর্ঘস্থায়ী হতে না দিয়ে পুরোনো
সম্পর্কগুলো নতুন করে গড়ে তুলুন, প্রিয়জনদের সময় দিন এবং নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি করুন।
সূত্র: হার্ভার্ড হেলথ পাবলিশিং

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন