বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা জব্দ

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল হ্যাপি গোল্ড মদ ও ২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার টাকা।

সোমবার (১৬ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর আওতায় বালারহাট ও গোড়কমন্ডল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এর অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার চওড়াটারী এলাকায় বালারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল হ্যাপি গোল্ড মদ জব্দ করে। পরে একই রাতে রাত ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল আবাসন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

১৫ বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার টাকা। এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গাঁজা জব্দ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ফুলবাড়ী সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা জব্দ

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল হ্যাপি গোল্ড মদ ও ২ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক দুটি অভিযানে জব্দ করা এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার টাকা।

সোমবার (১৬ নভেম্বর) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে চলমান ‘অপারেশন নারকোটিকস স্ট্রাইক’-এর আওতায় বালারহাট ও গোড়কমন্ডল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এর অংশ হিসেবে রবিবার (১৫ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে ফুলবাড়ী উপজেলার চওড়াটারী এলাকায় বালারহাট বিওপির টহলদল অভিযান চালিয়ে ভারতীয় ৮ বোতল হ্যাপি গোল্ড মদ জব্দ করে। পরে একই রাতে রাত ১২টা ৫০ মিনিটে গোড়কমন্ডল বিওপির আওতাধীন গোড়কমন্ডল আবাসন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

১৫ বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১৯ হাজার টাকা। এসব মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদকপাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি আরও জানান, সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা