নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) আবাসিক হলের ডাইনিং, ক্যাম্পাসের অভ্যন্তরীণ ও আশপাশের খাবারের দোকানগুলোতে একই ব্রয়লার মুরগি বিভিন্ন নামে উচ্চমূল্যে বিক্রির অভিযোগ উঠেছে। ঝালফ্রাই, মুরগির কালাভুনা, রোস্ট, ঝালকারি ও আলু মুরগিসহ নানা পদের নাম ব্যবহার করে এসব খাবার পরিবেশন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্রয়লার মুরগির দাম ৫০ টাকা নির্ধারণ করে দেওয়ার পর কৌশলে ভিন্ন নাম ব্যবহার করে বেশি দাম নেওয়া হচ্ছে। নাম পরিবর্তন হলেও খাবারের উপকরণ, পরিমাণ, স্বাদ ও মানে তেমন পার্থক্য থাকছে না বলে অভিযোগ শিক্ষার্থীদের।
শিক্ষার্থীদের অভিযোগ, সাধারণ ব্রয়লার মুরগিতে অতিরিক্ত তেল ও মসলা যোগ করে কিংবা রান্নার ধরনে সামান্য পরিবর্তন এনে ভিন্ন ভিন্ন পদের নাম দেওয়া হচ্ছে। এতে খাবারে প্রকৃত বৈচিত্র্য না এলেও বাড়তি দাম গুনতে হচ্ছে তাঁদের। তাঁদের দেওয়া তথ্যমতে, ৫০ টাকার নির্ধারিত দামের বিপরীতে ঝালফ্রাই ৬০ টাকা, কালাভুনা ৭০ টাকা এবং রোস্ট ৮০ টাকায় বিক্রি হলে ও পরিমাণ কিংবা গুণগত মান একই রয়েছে । ফলে একই ব্রয়লার মুরগির বিভিন্ন পদের জন্য শিক্ষার্থীদের অতিরিক্ত ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত ব্যয় করতে হচ্ছে। প্রশাসনের নির্ধারিত মূল্যতালিকা থাকলেও নিয়মিত তদারকির অভাবে হলের ডাইনিং ও খাবারের দোকানগুলোতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তাঁরা।
এ বিষয়ে হতাশা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, “হলের ডাইনিং কিংবা ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে আমরা তুলনামূলক কম খরচে ভালো খাবার পাওয়ার প্রত্যাশা করি। কিন্তু একই ব্রয়লার মুরগি কখনো ঝালফ্রাই, কখনো কালাভুনা, আবার কখনো অন্য নামে বিক্রি করা হচ্ছে। নাম পরিবর্তন হলেও খাবারের ধরন ও মানে তেমন কোনো পার্থক্য নেই। অথচ একেক পদের জন্য একেক রকম দাম নেওয়া হচ্ছে। নির্ধারিত মূল্যতালিকা থাকলেও তা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রোক্টরিয়াল বডির নিয়মিত মনিটরিংয়ের অভাবেই এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মনে করি।”
এদিকে, খাবারের দাম বৃদ্ধি ও মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সমুদ্রবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, “আগে হলে ৫০ টাকায় ভাতের সঙ্গে মুরগি পাওয়া যেত। বর্তমানে ঝালফ্রাই নামে ৬০ টাকা নেওয়া হলেও মাংসের আকার আগের মতোই রয়েছে। অনেক শিক্ষার্থীর কাছে অতিরিক্ত ১০ টাকা সামান্য মনে হলেও মাস শেষে তা বাড়তি খরচের কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া মালেক হলে প্রায়ই ঠান্ডা ভাত পরিবেশন করা হয়। অনেক সময় সকালের খিচুড়ি রাতেও বিক্রি করা হয়। আগে ৩০ টাকায় খিচুড়ি পাওয়া গেলেও বর্তমানে ৩৫ টাকা নেওয়া হচ্ছে, অথচ পরিমাণ একই রয়েছে। সালাম হলে ভাতের পরিমাণ কম দেওয়া হয় এবং ডালে অনেক সময় পুরোনো গন্ধ পাওয়া যায়।”
খাবারের পুষ্টিগুণ ও স্বাস্থ্যঝুঁকি প্রসঙ্গে নোবিপ্রবির ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মানসুরা মকবুল বলেন, ক্যাম্পাসে খাবারের বৈচিত্র্য বাড়ানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য ও ব্যক্তিগত পছন্দ বিবেচনায় রাখা জরুরি। তবে খাবারের বৈচিত্র্যের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, মুরগি রান্নায় অতিরিক্ত তেল ও মসলার ব্যবহার এবং পোড়া বা বারবার ব্যবহার করা তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এসব কারণে খাবারের পুষ্টিগুণ কমে যেতে পারে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত তেল ও মসলাযুক্ত খাবার খাওয়ার অভ্যাস স্বাদ গ্রহণের প্রবণতাতেও পরিবর্তন আনতে পারে। ক্যাম্পাসে খাবারের ক্ষেত্রে অতিরিক্ত তেল ও মসলার ব্যবহার এবং এ ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে রয়েছে।
হলের ডাইনিংয়ে খাবারের দাম ও মান নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবদুল কাইয়ুম মাসুদ বলেন, একই মুরগি দিয়ে বিভিন্ন পদ তৈরি করে উচ্চমূল্যে বিক্রির বিষয়টি বন্ধে ম্যানেজারের সঙ্গে কথা বলা হবে। খাবারের মান বা দাম নিয়ে শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের চেষ্টা করা হবে। প্রয়োজনে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হবে।
এদিকে, ক্যাম্পাসের খাবারের দোকানগুলোতে নির্ধারিত মূল্যতালিকা অনুসরণ এবং অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ.এফ.এম আরিফুর রহমান বলেন, খাবারের দাম নিয়ে শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে কয়েকটি দোকান থেকে জরিমানা আদায় করা হয়েছে। তবে দোকানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে জটিলতা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ ব্যক্তিরা অনেক সময় গোপনে অন্যের কাছে দোকানের দায়িত্ব হস্তান্তর করেন। ফলে প্রকৃত দায়িত্বশীল ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও বলেন, দোকানমালিকদের সঙ্গে দ্রুত বসে খাবারের দাম ও বিক্রির বিষয়গুলো পুনরায় নির্ধারণ করা হবে। একই খাবারের পরিমাণ অপরিবর্তিত রেখে অতিরিক্ত তেল-মসলা ব্যবহার করে বেশি দাম নেওয়ার বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী খাবারের বিকল্প বাড়াতে ছাত্র ক্যান্টিনের পরিসর বৃদ্ধি এবং নতুন স্টল স্থাপনের পরিকল্পনা রয়েছে। এতে খাবারের ক্ষেত্রে প্রতিযোগিতা তৈরি হবে এবং শিক্ষার্থীরা তুলনামূলক কম দামে খাবার পাবেন।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন