বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

শিক্ষক শামছুর রহমানের উদ্যোগে সোনানদিয়া মাদ্রাসায় পুনর্মিলনী, স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা

মোঃ হানজালা
মোঃ হানজালা যশোর
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
শিক্ষক শামছুর রহমানের উদ্যোগে সোনানদিয়া মাদ্রাসায় পুনর্মিলনী, স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা
ছবিঃ বিপ্লবী বার্তা

সোনানদিয়া গাতিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর)সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠানের আয়োজক মাওলানা শামছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, মাওলানা মো:আল আমিন ও মাওলানা মো:আবু বকর সিদ্দিক। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১৯৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাওলানা শাহাবুদ্দিন,

২০০০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান, ২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশিক ইকবালসহ আরও কয়েকজন।

এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, মাস্টার শামসুর রহমান, মাস্টার দাউদ হোসাইন ও মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা। বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান করেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখেন আয়োজক মাওলানা শামছুর রহমান। পরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণের ও এক আবেগঘন কিছু সময়ের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


শিক্ষক শামছুর রহমানের উদ্যোগে সোনানদিয়া মাদ্রাসায় পুনর্মিলনী, স্মৃতির টানে এক মঞ্চে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সোনানদিয়া গাতিপাড়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(১৪ নভেম্বর)সকালে আয়োজিত এ অনুষ্ঠানে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে অনুষ্ঠানের আয়োজক মাওলানা শামছুর রহমান স্বাগত বক্তব্য রাখেন। এরপর ইসলামী সংগীত পরিবেশন করেন রুহুল কুদ্দুস।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হাই, মাওলানা মো:আল আমিন ও মাওলানা মো:আবু বকর সিদ্দিক। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ১৯৯৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাওলানা শাহাবুদ্দিন,

২০০০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান, ২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আশিক ইকবালসহ আরও কয়েকজন।

এছাড়া শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাওলানা সাদিকুর রহমান, মাস্টার শামসুর রহমান, মাস্টার দাউদ হোসাইন ও মাওলানা মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষকরা। বক্তারা তাঁদের বক্তব্যে মাদ্রাসার স্মৃতিচারণ, প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আহ্বান করেন। 

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখেন আয়োজক মাওলানা শামছুর রহমান। পরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়, স্মৃতিচারণের ও এক আবেগঘন কিছু সময়ের মধ্যো দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা