বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

সন্ধ্যা নামলেই মশার দখলে নজরুল বিশ্ববিদ্যালয়, ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থীরা

ছবি: রাশেদ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যার পর আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় মশার উৎপাত অসহনীয় হয়ে ওঠে। এতে ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে শিক্ষার্থীদের মধ্যে। পাশাপাশি ব্যাহত হচ্ছে তাঁদের স্বাভাবিক জীবনযাপন ও পড়াশোনা।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ মশার বংশবিস্তারের অনুকূল পরিস্থিতি তৈরি করেছে। আবাসিক হলগুলোর আশপাশে নিয়মিত বর্জ্য অপসারণ না করায় বিভিন্ন স্থানে ময়লা জমে রয়েছে। এ ছাড়া কয়েকটি স্থানে খোলা ড্রেনে পানির স্বাভাবিক প্রবাহ না থাকায় পানি জমে থাকতে দেখা গেছে। পচনশীল বর্জ্য ও জমে থাকা পানিতে মশার প্রজননের সুযোগ তৈরি হচ্ছে। ফলে ক্যাম্পাসের আবাসিক এলাকাগুলোতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

শিক্ষার্থীরা জানান, বিকেলের পর থেকেই আবাসিক হল, রিডিং রুম, ডরমেটরি, দোকানপাট, ক্যাফেটেরিয়া ও কেন্দ্রীয় লাইব্রেরির আশপাশে মশার উপদ্রব বেড়ে যায়। এতে স্বাভাবিক পরিবেশে পড়াশোনা করা কঠিন হয়ে পড়ছে। এমনকি অবসর সময়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসা কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াও দুরূহ হয়ে উঠেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়লেও মশার উপদ্রব থেকে রেহাই মিলছে না। সম্প্রতি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একাধিক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলেও জানা গেছে।

বিদ্রোহী হলের আবাসিক শিক্ষার্থী মনিরুজ্জামান রানা বলেন, ‘আমাদের বিদ্রোহী হলে মশার উপদ্রব গুরুতর। সন্ধ্যা ও রাতে মশার আক্রমণ ব্যাপক আকার ধারণ করে। তাই কয়েল বা মশারি ছাড়া পড়াশোনা করা ও ঘুমানো কষ্টকর। মাঝে মাঝে কয়েল জ্বালিয়েও কোনো কাজ হয় না। বিশেষ করে আমরা যারা নিচের তলার কক্ষে থাকি, তারা মশার সহজ শিকারে পরিণত হচ্ছি। হলের চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা ময়লা-আবর্জনা এর মূল কারণ। এ বিষয়ে হল প্রশাসনের উদ্যোগ নেই বললেই চলে। ফলে সাধারণ শিক্ষার্থীরা মশাবাহিত রোগের তীব্র ঝুঁকিতে রয়েছে।’

শিউলিমালা হলের আবাসিক শিক্ষার্থী তাসকেরাতুন নূর বর্না বলেন, ‘সত্যিকার অর্থে শিউলিমালা হলে মশার উপদ্রব অস্বাভাবিক ও অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সন্ধ্যার পরপরই কক্ষ ও রিডিং রুমে মশার অত্যাচার এতটাই বেড়ে যায় যে, কয়েল জ্বালানো বা মশারি টাঙানো ছাড়া পড়ালেখা করা অসম্ভব হয়ে পড়ে। এতে স্বাভাবিক পড়াশোনা ও ঘুমের ব্যাপক ব্যাঘাত ঘটছে। এমনকি স্বস্তির সঙ্গে নামাজঘরে নামাজ শেষ করাও সম্ভব হয় না। ওয়াশরুম ও বেসিনে মশার বিচরণ এত বেশি যে, দুই-তিন মিনিট দাঁড়িয়ে থাকাও অসম্ভব। হলের নিচের খোলা ড্রেন ও চারপাশের অপরিচ্ছন্ন পরিবেশই মশার বংশবিস্তারের অন্যতম কারণ।’

অগ্নিবীণা হলের আবাসিক শিক্ষার্থী মামুন উর রশিদ বলেন, ‘অগ্নিবীণা হলে মশার উপদ্রব মারাত্মক। বিশেষ করে হলের সামনের কদমতলায় মশার কামড়ের কারণে একমুহূর্ত বসে থাকা যায় না। হলের পাশের ড্রেন ও ভেতরের ফাঁকা জায়গায় পানি জমে থাকায় মশার বংশবিস্তার বাড়ছে। দ্রুত মশানাশক স্প্রে করা না হলে শিক্ষার্থীরা ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ নানা রোগে আক্রান্ত হতে পারে। এ ছাড়া চক্রবাক ও চন্দ্রবিন্দু ক্যাফেটেরিয়া এলাকাতেও মশার উপদ্রব অনেক বেশি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘ব্যথার দান’ মেডিকেল সেন্টারের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. আবুল খায়ের মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কয়েকজন শিক্ষার্থীর মধ্যে ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ায় তাঁদের বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার করতে হবে। পাশাপাশি বাসাবাড়ি ও ক্যাম্পাসের টবসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করতে হবে। কেউ ডেঙ্গুতে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে পর্যাপ্ত তরল খাবার গ্রহণ করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি ও কয়েকজন শিক্ষার্থী আক্রান্ত হওয়ার বিষয়টি প্রশাসন অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদারকি করছে। কিছুদিন আগে হলগুলোতে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে। পুনরায় মশক নিধন কার্যক্রম শুরু করতে পৌরসভার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের দাবি, শুধু সাময়িকভাবে মশানাশক স্প্রে নয়, ক্যাম্পাসের ড্রেনেজ ব্যবস্থা সচল রাখা, নিয়মিত বর্জ্য অপসারণ এবং জমে থাকা পানি পরিষ্কারের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। অন্যথায় আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়তে পারে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

সন্ধ্যা নামলেই মশার দখলে নজরুল বিশ্ববিদ্যালয়, ডেঙ্গু আতঙ্কে শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা