বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হছে গাড়ি চলাচলে কঠোর নিয়ম

ছবি: সংগৃহীত

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে। তবে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর নিয়ম করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে।

প্রক্টরের কার্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে ও কলাভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণ ঘটে। এর আগে ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে। ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা জোরদার

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ১৫ নভেম্বর ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হছে গাড়ি চলাচলে কঠোর নিয়ম

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি প্রয়োজনে নির্দিষ্ট কিছু যানবাহন ক্যাম্পাসে চলাচল করতে পারবে। তবে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর নিয়ম করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয়ের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য সবার যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিংয়ের বাহনসহ সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে।ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালাবে।

প্রক্টরের কার্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বিগ্ন ক্যাম্পাসের শিক্ষার্থীরা। সর্বশেষ ১০ নভেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনের সামনে ও কলাভবনের পাশের শ্যাডো এলাকায় পৃথক দুটি বিস্ফোরণ ঘটে। এর আগে ৮ ও ৯ নভেম্বর টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এসব ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এক কর্মকর্তা ও একজন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করে। ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ও পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা