বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফুলকুঁড়ি আসর সবুজকানন শাখার ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলকুঁড়ি আসরের সাবেক পরিচালক আবরারুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের শিক্ষক মুফিদুর রহমান ও হাসান মোহাম্মদ রাফি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক মিম মিজান।
প্রধান অতিথির বক্তব্যে আবরারুল হক বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারাই একসময় বিশ্বে নেতৃত্ব দেবে। শিশু-কিশোরদের এখন থেকেই নিজেদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবে হবে। পাশাপাশি অভিভাবকদের সঙ্গে ভালো আচরণ করা এবং তাঁদের আদেশ-নির্দেশ মেনে চলতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও অগ্রযাত্রায় ফুলকুঁড়ি আসরের নিয়মিত কর্মসূচিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৮০ জন শিশু-কিশোর ও তাদের অভিভাবক অংশগ্রহণ করেন। সত্য ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ও মাইন্ড ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের উৎসাহিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন