ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় অবৈধ টমটমের ধাক্কায় মো. সিফাত হাওলাদার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) বিকেলে রাজাপুর-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় আবাসন এলাকার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের আব্দুর নুর হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, সকালে সিফাতকে সমবায় আবাসন এলাকায় তার ফুফু মনিরা বেগমের বাসায় রেখে চিকিৎসকের কাছে যান তার মা। বিকেলে ফুফুর বাসায় খাবার খেয়ে আবাসনের অন্য শিশুদের সঙ্গে বাইরে যায় শিফাত। এ সময় মহাসড়ক পার হতে গেলে রাজাপুরগামী দ্রুতগতির একটি টমটম তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, 'পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।'

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন