বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনতাই

ছবিঃ বিপ্লবী বার্তা

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মো. সিরাজ মোল্লা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্বজন-সমর্থকরা।রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি পুলিশ পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। 

মো. সিরাজ মোল্লা উপজেলার  দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ড  (ইউপি) সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন,'সিরাজ মোল্লাসহ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

নলছিটি ছাত্রলীগ ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনতাই

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মো. সিরাজ মোল্লা ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিয়েছেন স্বজন-সমর্থকরা।রোববার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনার সময় পুলিশের ওপর হামলা চালানো হয় এবং একটি পুলিশ পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়।আহত হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। 

মো. সিরাজ মোল্লা উপজেলার  দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের ০২ নং ওয়ার্ড  (ইউপি) সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে সিরাজ মোল্লাকে গ্রেপ্তার করে। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার তিন ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা পুলিশের কাছ থেকে সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনার বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন,'সিরাজ মোল্লাসহ হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।'

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা