বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা চুরি, আটক -৪

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রাম সদর উপজেলার একটি পারিবারিক রাধাগোবিন্দ মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার প্রতিমা, গোপালের প্রতিমা, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসরসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে খবর দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পরে এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্দির থেকে প্রতিমা চুরির ঘটনায় সারা রাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম প্রতিমা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের প্রতিমা চুরি, আটক -৪

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর উপজেলার একটি পারিবারিক রাধাগোবিন্দ মন্দির থেকে রাধাকৃষ্ণ ও গোপালের প্রতিমাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চারজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়া এলাকায় হরিপদ রায়ের পারিবারিক রাধাগোবিন্দ মন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

মন্দিরের গ্রিলের তালা ভেঙে দুর্বৃত্তরা রাধাকৃষ্ণের পিতল ও কাঁসার প্রতিমা, গোপালের প্রতিমা, কাঁসার ঘটি, ঘণ্টা ও কাঁসরসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানা-পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন কাঁঠালবাড়ী ইউনিয়নের শিবরাম দয়ারচর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে মো. জলিল (২৩), মৃত তরিশের ছেলে মো. জুয়েল (২১), নজরুল ইসলামের ছেলে আপেল (২৪) এবং আবু তৈয়ব আলীর ছেলে আশিকুর রহমান (২২)।

মন্দিরের মালিক হরিপদ রায়ের ছেলে ধীমান কুমার রায় চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশকে খবর দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। পরে এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করে থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মন্দির থেকে প্রতিমা চুরির ঘটনায় সারা রাত অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা