বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

গাজীপুরে লে-অফের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ২০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক

আবু সাঈদ
আবু সাঈদ গাজীপুর
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
গাজীপুরে লে-অফের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ২০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক
ছবিঃ বিপ্লবী বার্তা

গাজীপুরের মেম্বারবাড়ী এলাকায় এএমসি নিট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শ্রমিকেরা মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ক্রয়াদেশের অভাব ও বয়লারের কারিগরি ত্রুটির কারণে গত ১০ অক্টোবর থেকে গার্মেন্টস ও কাটিং বিভাগের প্রায় ৫৮৫ জন শ্রমিককে লে-অফ করা হয়েছে।

তবে শ্রমিকদের অভিযোগ, বকেয়া পাওনা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনা ছাড়াই প্রথমে দুই দিনের সাধারণ ছুটি দেওয়া হয়। পরে হঠাৎ করে কারখানার মূল ফটকে লে-অফের নোটিশ টাঙানো হয়। এ ঘটনায় অনিশ্চয়তায় পড়েন শ্রমিকেরা।

সোমবার সকালে কারখানার সামনে জড়ো হতে গেলে বাধার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেয়। পরে প্রায় ২০ মিনিট পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

গাজীপুরে লে-অফের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, ২০ মিনিট পর যান চলাচল স্বাভাবিক

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুরের মেম্বারবাড়ী এলাকায় এএমসি নিট কম্পোজিট লিমিটেড নামে একটি পোশাক কারখানায় লে-অফ ঘোষণার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। 

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টা ২০ মিনিটের দিকে শ্রমিকেরা মহাসড়কের ময়মনসিংহগামী লেনে অবস্থান নিলে যান চলাচল ব্যাহত হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, ক্রয়াদেশের অভাব ও বয়লারের কারিগরি ত্রুটির কারণে গত ১০ অক্টোবর থেকে গার্মেন্টস ও কাটিং বিভাগের প্রায় ৫৮৫ জন শ্রমিককে লে-অফ করা হয়েছে।

তবে শ্রমিকদের অভিযোগ, বকেয়া পাওনা ও ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনা ছাড়াই প্রথমে দুই দিনের সাধারণ ছুটি দেওয়া হয়। পরে হঠাৎ করে কারখানার মূল ফটকে লে-অফের নোটিশ টাঙানো হয়। এ ঘটনায় অনিশ্চয়তায় পড়েন শ্রমিকেরা।

সোমবার সকালে কারখানার সামনে জড়ো হতে গেলে বাধার মুখে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা মহাসড়কে নেমে আসেন। খবর পেয়ে সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের দাবি পূরণের আশ্বাস দেয়। পরে প্রায় ২০ মিনিট পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা