চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে আয়োজিত ‘সিরাত পাঠ প্রতিযোগিতা-২০২৬’-এ প্রথম স্থানসহ ১০টি স্থানে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব নাবিল। দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুহাম্মদ এনামুল হক। তৃতীয় স্থান অর্জন করেন বাংলা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আবিল মিয়া।
চতুর্থ স্থান অর্জন করেন বোটানি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসরারুল হক আসিফ। পঞ্চম হন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সাজিদ হাসান। ষষ্ঠ স্থান অর্জন করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার বর্ষা।
সপ্তম স্থান অর্জন করেন ইংরেজি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উম্মে সালমা খানম। অষ্টম হন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কলিম উল্লাহ। নবম স্থান অর্জন করেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আবু নোমান।
এ ছাড়া দশম স্থান অর্জন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ইকোনমিকস অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ হুবাইব।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, রাসুল (সা.)-এর সিরাত পাঠের মাধ্যমে তাঁর জীবনাদর্শ সম্পর্কে জানা যায়। তিনি কীভাবে ব্যক্তিজীবন পরিচালনা করেছেন এবং সমাজ ও রাষ্ট্র পরিচালনা করেছেন, তা সিরাত পাঠের মাধ্যমে উপলব্ধি করা সম্ভব।
তিনি আরও বলেন, নিজেদের জীবন রাসুল (সা.)-এর আদর্শে গড়ে তুলতে পারলেই এ প্রতিযোগিতার উদ্দেশ্য সার্থক হবে।
অনুষ্ঠানে চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হারেছ মাতাব্বরসহ চাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন