বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন

ছবিঃ বিপ্লবী বার্তা

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে  উন্মুক্ত বইঘর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) কলেজের কেন্দ্রীয় পাঠাগারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানটির উদ্বোধন করেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার (সোহেল)। এ সময় প্রফেসর আন্ডার অফিসার মো. সাইফুর রহমান ফারুকী, শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলিমুজ্জামানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইশতিয়াক হোসেন (জামি) ও সদস্য সচিব মো. সাব্বির মীর এবং জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল রুমান ও সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট পৌরসভা শাখার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাবের হাওলাদার উপস্থিত ছিলেন।

জাতীয় ছাত্রশক্তি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার আহ্বায়ক মোহাম্মদ মিরাজ শেখ ও সদস্য সচিব মোহাম্মদ বায়তুল ইসলামও এ সময় উপস্থিত ছিলেন।

আয়োজকদের প্রচারপত্রে উন্মুক্ত বইঘরের মূল বার্তা হিসেবে বলা হয়েছে, প্রয়োজনীয় বইটি বিনামূল্যে নিন  স্বচ্ছন্দে  অপ্রয়োজনীয় কিন্তু পাঠযোগ্য বইটি উপহার দিন অন্যকে। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, বই বিনিময় এবং জ্ঞানচর্চার পরিবেশ তৈরির উদ্দেশ্য তুলে ধরা হয়েছে।

উন্মুক্ত বইঘরের এ উদ্যোগ শিক্ষার্থীদের পাঠাভ্যাস বাড়াতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাগেরহাট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা