প্রিন্ট এর তারিখ : ১২ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬
পিসি কলেজে জাতীয় ছাত্রশক্তির উন্মুক্ত বইঘর উদ্বোধন
মুর্শিদুল ইসলাম ইমন খান , বাগেরহাট ||
বাগেরহাটের
সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজে
জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে উন্মুক্ত
বইঘর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) কলেজের
কেন্দ্রীয় পাঠাগারে এ কার্যক্রমের উদ্বোধন
করা হয়।অনুষ্ঠানটির
উদ্বোধন করেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মিসেস পারভীন আক্তার এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক সৈয়দ মোরশেদ আনোয়ার (সোহেল)। এ সময়
প্রফেসর আন্ডার অফিসার মো. সাইফুর রহমান ফারুকী, শিক্ষক-কর্মকর্তা পরিষদের সম্পাদক ও অর্থনীতি বিভাগের
সহযোগী অধ্যাপক মো. আলিমুজ্জামানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।এ
ছাড়া জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইশতিয়াক হোসেন (জামি) ও সদস্য সচিব
মো. সাব্বির মীর এবং জাতীয় ছাত্রশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক আব্দুল্লাহ আল রুমান ও
সদস্য সচিব খন্দকার ইউশা আহমেদ অনুষ্ঠানে অংশ নেন।অনুষ্ঠানে
জাতীয় নাগরিক পার্টি বাগেরহাট পৌরসভা শাখার আহ্বায়ক মোহাম্মদ নজরুল ইসলাম মজুমদার ও সাংগঠনিক সম্পাদক
মোহাম্মদ জাবের হাওলাদার উপস্থিত ছিলেন।জাতীয়
ছাত্রশক্তি সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজ শাখার আহ্বায়ক মোহাম্মদ মিরাজ শেখ ও সদস্য সচিব
মোহাম্মদ বায়তুল ইসলামও এ সময় উপস্থিত
ছিলেন।আয়োজকদের
প্রচারপত্রে উন্মুক্ত বইঘরের মূল বার্তা হিসেবে বলা হয়েছে, প্রয়োজনীয় বইটি বিনামূল্যে নিন স্বচ্ছন্দে
অপ্রয়োজনীয়
কিন্তু পাঠযোগ্য বইটি উপহার দিন অন্যকে। এ উদ্যোগের মাধ্যমে
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস
গড়ে তোলা, বই বিনিময় এবং
জ্ঞানচর্চার পরিবেশ তৈরির উদ্দেশ্য তুলে ধরা হয়েছে।
উন্মুক্ত
বইঘরের এ উদ্যোগ শিক্ষার্থীদের
পাঠাভ্যাস বাড়াতে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জ্ঞানচর্চাকে উৎসাহিত করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা