বিশ্ব ডাক দিবস ও ডাক সেবা সপ্তাহ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘চিঠি উৎসব ও স্ট্যাম্প বিক্রয় কার্যক্রম’ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপডাকঘর চত্বরে চট্টগ্রাম বিভাগীয় ডেপুটি পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। ৯ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলমান ডাক সেবা সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে কার্যক্রমের সূচনা করেন ডাক বিভাগের পূর্বাঞ্চল সার্কেলের (চট্টগ্রাম) পোস্টমাস্টার জেনারেল শেখ সাইফুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন এবং ডাক বিভাগের পূর্বাঞ্চল সার্কেলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল মুহাম্মদ আব্দুল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, প্রযুক্তির বিকাশে চিঠির জায়গা অনেকটাই ই-মেইল ও ক্ষুদে বার্তা দখল করেছে। তবে চিঠির মাধ্যমে অনুভূতি প্রকাশের গভীরতা, আন্তরিকতা ও আবেগ অন্য মাধ্যমে সহজে পাওয়া যায় না।
তিনি বলেন, আধুনিক যোগাযোগব্যবস্থার যুগেও ডাক বিভাগের গুরুত্ব কমেনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখনো বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ডাক বিভাগের ওপর নির্ভরশীল। পাশাপাশি ডাক বিভাগের পার্সেল সেবা দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ সেবার সুবিধা, নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে আরও ব্যাপক প্রচার চালানো হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষ উপকৃত হবেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বৃহৎ সরকারি প্রতিষ্ঠানে দাপ্তরিক চিঠিপত্র, নথি ও পার্সেল আদান-প্রদানে ডাক বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে। সময়ের পরিবর্তনে ডাক বিভাগের গুরুত্ব কমেনি; বরং নতুন চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার পরিধি বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিভাগীয় ডাক অফিসের সাইফুল আলম। এতে বিশ্ববিদ্যালয়ের সাব-পোস্টমাস্টার মো. নুর উদ্দিন, আমন্ত্রিত অতিথি, ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন