বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

কাজের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না : মধুরিমা বসাক

মধুরিমা বসাক। ছবি: সংগৃহীত

টানা এক বছর রূপালি পর্দা কিংবা ওটিটি কোথাও দেখা মেলেনি ওপার বাংলার (টলিউড) জনপ্রিয় অভিনেত্রী মধুরিমা বসাকের। প্রিয় অভিনেত্রীর এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে ভক্ত-অনুরাগীদের মনে জল্পনা-কল্পনার শেষ ছিল না। অবশেষে সব নীরবতা ভেঙে নিজের আড়ালে থাকার আসল কারণ প্রকাশ্যে আনলেন মধুরিমা নিজেই।

গত ১৮ মে ছিল মধুরিমার জন্মদিন। বিশেষ এই দিনটি কোনো জাঁকজমক ছাড়াই একেবারে নিরিবিলিতে কাটিয়েছেন তিনি। কোনো শুটিং রাখেননি, বরং বাবাকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন ঐতিহ্যবাহী মহাকাল মন্দিরে; সেখানে পূজা দিয়েছেন।

জন্মদিনের অভিজ্ঞতা জানিয়ে মধুরিমা বলেন, ‘জন্মদিনে সব সময়ই আমি ছুটি নিই। শুটিং থাকলেও এই দিনটা সব সময় নিজের জন্য আলাদা করে রাখি। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি, বাবাকে নিয়ে তাই ঘুরতে পেরিয়ে পড়েছিলাম।’

বিগত বছর জুড়েই কাজ থেকে পুরোপুরি দূরে ছিলেন এই অভিনেত্রী। বিরতির কারণ খোলাসা করে তিনি জানান, অভিনয় করার মতো মানসিক অবস্থায় তিনি ছিলেন না। টলিউডের প্রথম সারির কিছু প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেও ইন্ডাস্ট্রির ভেতরের কিছু কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাকে। দীর্ঘ ক্যারিয়ারের পরও আশানুরূপ সুযোগ না পাওয়ার আক্ষেপ ঝরে পড়েছে তার কণ্ঠে।

অভিনেত্রীর কথায়, ‘এখানে অনেক দিন ধরে কাজ করছি। অনেক প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছি আমি। কিন্তু তার পরেও যে খুব বেশি সুযোগ এসেছে, তেমন নয়। সুযোগ না পাওয়ায় সত্যিই একটা মানসিক চাপ তৈরি হয়েছিল। নেহাত আমার মা-বাবা পাশে আছেন; তাদের জন্যই আমাকে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি।’

তবে ভক্তদের জন্য বড় সুখবরও দিয়েছেন মধুরিমা। দীর্ঘ বিরতিতে নিজেকে মানসিকভাবে সামলে নিয়ে আবারও চেনা আঙিনায় ফেরার ঘোষণা দিয়েছেন তিনি। নতুন উদ্যমে কাজ শুরু করার কথা জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না কাজ করার জন্য। তবে এবার নতুন কাজ শুরু করার জন্য আমি সম্পূর্ণ প্রস্তুত।’

মধুরিমার এই কামব্যাকের ঘোষণায় সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্তরা। সবার প্রত্যাশা, মানসিক বাধা পেরিয়ে আবারও পর্দায় দুর্দান্ত অভিনয়ে দর্শকদের মুগ্ধ করবেন এই অভিনেত্রী।

বিনোদন মধুরিমা বসাক শোজিব অঙ্গন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

কাজের জন্য মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না : মধুরিমা বসাক

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা