বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানাল পরিবার

কারিনা কায়সার। ছবি: সংগৃহীত

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। 

কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কারিনার শারীরিক জটিলতা বেড়েছে এবং চিকিৎসকেরা বিভিন্ন সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। রক্তচাপ কমে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন।

কারিনা কায়সার কনটেন্ট নির্মাতা লাইফ সাপোর্ট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানাল পরিবার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার। শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। 

কারিনার বাবা, জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানিয়েছেন, মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, কারিনার শারীরিক জটিলতা বেড়েছে এবং চিকিৎসকেরা বিভিন্ন সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। রক্তচাপ কমে যাওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জানা গেছে, কারিনার আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে অসুস্থতা বাড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা