বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ট্রাভেল ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন

ছবি : বিপ্লবী বার্তা

ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাণ ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে অবদানের স্বীকৃতি হিসেবে ‘বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মাননা পেয়েছেন সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন। অনলাইন প্ল্যাটফর্মে তিনি সালাহউদ্দিন সুমন নামে পরিচিত।

শনিবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই সম্মাননা তুলে দেয়।

আয়োজকরা জানান, ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাণ, ডিজিটাল মাধ্যমে ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরা এবং তরুণদের মধ্যে ভ্রমণচর্চা জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

সাবেক বিবিসি সাংবাদিক এবং ‘বেঙ্গল ভিস্তা’র প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন সুমনের সামাজিক যোগাযোগমাধ্যম ও ভিডিও প্ল্যাটফর্ম মিলিয়ে বর্তমানে ৭০ লাখের বেশি অনুসারী রয়েছে।

পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে অভিজ্ঞ ভ্রমণ ব্যক্তিত্বদের গল্পের সামনে নিজেকে ছোট মনে হচ্ছে। তাদের সঙ্গে এই স্বীকৃতি ভাগ করে নিতে পারা আমার জন্য বড় পাওয়া।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক ও সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, মিডিয়া ব্যক্তিত্ব কে এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলালসহ আরও অনেকে।

যুক্তরাষ্ট্র থেকে পাঠানো ভিডিও বার্তায় বিটিডব্লিউএ সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল বলেন, “সৃজনশীল মানুষদের কাজের মূল্যায়ন তাদের জীবদ্দশায় হওয়া উচিত—এই বিশ্বাস থেকেই আমরা এই আয়োজন করি।”

অনুষ্ঠানে আরও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ভ্রমণ সাহিত্যে সম্মাননা পান মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণবিষয়ক পত্রিকা হিসেবে স্বীকৃতি পায় ‘ভ্রমণ গদ্য’।

বাংলাদেশের পর্যটন ও ভ্রমণ খাতে সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন।

সালাহউদ্দিন সুমন বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ট্রাভেল ক্রিয়েটর সালাহউদ্দিন সুমন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা