বিপ্লবী বার্তা

মূল পাতা

বিনোদন

আবারও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত শাকিরা

আবারও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত শাকিরা
শাকিরা। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ আর শাকিরা- দুই নামই বহুদিন ধরে বিশ্বজুড়ে এক বিশেষ আবেগের প্রতীক। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন গান নিয়ে ফিরছেন এই পপ তারকা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে শাকিরা উপহার দিচ্ছেন নতুন গান ‘ডাই ডাই’। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র পর এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় অফিসিয়াল বিশ্বকাপ থিম সং।

সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির এক মিনিটের টিজার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এতে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ও। টিজারে ব্রাজিলের কিংবদন্তি মারাকানা স্টেডিয়াম–এর মাঠে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ হাতে দেখা যায় শাকিরাকে।

আগামী ১৪ মে পুরো গানটি বিশ্বব্যাপী প্রকাশের কথা রয়েছে। ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয় ২০১৪ বিশ্বকাপে ‘লা লা লা’ এবং ২০০৬ সালের বিশ্বকাপ সমাপনীতে ‘হিপস ডোন্ট লাই’ গেয়ে তিনি দর্শকদের মাতিয়েছিলেন।

এবারের আসরে ৪৮টি দল নিয়ে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে লড়াই। ফুটবল মাঠের উত্তেজনার পাশাপাশি শাকিরার নতুন গানও গ্যালারিতে নতুন উন্মাদনা ছড়াবে বলে প্রত্যাশা ভক্তদের।

বিশ্বকাপ বিশ্বকাপ শাকিরা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

আবারও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত শাকিরা

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ফুটবল বিশ্বকাপ আর শাকিরা- দুই নামই বহুদিন ধরে বিশ্বজুড়ে এক বিশেষ আবেগের প্রতীক। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আবারও নতুন গান নিয়ে ফিরছেন এই পপ তারকা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে শাকিরা উপহার দিচ্ছেন নতুন গান ‘ডাই ডাই’। ২০১০ সালের ‘ওয়াকা ওয়াকা’র পর এটি হতে যাচ্ছে তার দ্বিতীয় অফিসিয়াল বিশ্বকাপ থিম সং।

সম্প্রতি ইনস্টাগ্রামে গানটির এক মিনিটের টিজার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। এতে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়ও। টিজারে ব্রাজিলের কিংবদন্তি মারাকানা স্টেডিয়াম–এর মাঠে বিশ্বকাপের অফিসিয়াল বল ‘ট্রিওন্ডা’ হাতে দেখা যায় শাকিরাকে।

আগামী ১৪ মে পুরো গানটি বিশ্বব্যাপী প্রকাশের কথা রয়েছে। ফুটবলের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয় ২০১৪ বিশ্বকাপে ‘লা লা লা’ এবং ২০০৬ সালের বিশ্বকাপ সমাপনীতে ‘হিপস ডোন্ট লাই’ গেয়ে তিনি দর্শকদের মাতিয়েছিলেন।

এবারের আসরে ৪৮টি দল নিয়ে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে লড়াই। ফুটবল মাঠের উত্তেজনার পাশাপাশি শাকিরার নতুন গানও গ্যালারিতে নতুন উন্মাদনা ছড়াবে বলে প্রত্যাশা ভক্তদের।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা