দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গুরুতর শারীরিক অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ করে জ্ঞান হারানোর ঘটনায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা একটি পোস্টে কারিনার বর্তমান চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান।
তিনি উল্লেখ করেন, চিকিৎসা পরীক্ষায় কারিনার শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ সংক্রমণ ধরা পড়েছে, যা জটিল আকার ধারণ করে লিভার ফেইলরের দিকে নিয়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় গত রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
ডানা আরও জানান, কারিনার শারীরিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত ভারতে নেওয়ার চেষ্টা চলছে। তিনি সবাইকে অনুরোধ করেন যেন এই কঠিন সময়ে কারিনার জন্য দোয়া করা হয় এবং মানসিকভাবে পাশে থাকা হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য হলো কারিনার জীবন রক্ষা করা এবং চিকিৎসা প্রক্রিয়া চালিয়ে যাওয়া। প্রয়োজনে চিকিৎসা সহায়তা বা অন্যান্য সহযোগিতার বিষয়ে পরবর্তীতে জানানো হবে।
কারিনার এই আকস্মিক অসুস্থতার খবরে ভক্ত, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে প্রার্থনা করছেন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন