বিপ্লবী বার্তা

মূল পাতা

খেলা

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মিরপুর টেস্টের পঞ্চম দিনে এসে বড় লিড গড়ার আশা দেখালেও দ্রুত উইকেট হারিয়ে ৯ উইকেটে ২৪০ রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান।

সকালের শুরুতে একে একে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৬৮তম ওভারে নোমান আলী-এর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১৫০ বলে ৮৭ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।

শান্তর বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মিরাজ ২৪ ও মুশফিক ২২ রান করেন। শেষ পর্যন্ত নবম ব্যাটার তাসকিন আহমেদ আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলেছিলেন, দুই সেশন সময় ও ২৫০ রানের মতো লক্ষ্য পেলে তারা জয়ের জন্য খেলবেন। শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া লক্ষ্যও দাঁড়িয়েছে সেই পরিসরের কাছাকাছি।

তবে ইতিহাস বলছে,শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৯ উইকেটে জয় পেয়েছিল।

টার্গেট টেস্ট সিরিজ বাংলাদেশ বনাম পাকিস্তান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

মিরপুর টেস্টের পঞ্চম দিনে এসে বড় লিড গড়ার আশা দেখালেও দ্রুত উইকেট হারিয়ে ৯ উইকেটে ২৪০ রানেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ২৬৮ রান।

সকালের শুরুতে একে একে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। তবে একপ্রান্ত আগলে রেখেছিলেন আগের ইনিংসের সেঞ্চুরিয়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

৬৮তম ওভারে নোমান আলী-এর বলে রিভার্স সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন শান্ত। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ১৫০ বলে ৮৭ রান করে ফেরেন টাইগার অধিনায়ক।

শান্তর বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ইনিংস। মিরাজ ২৪ ও মুশফিক ২২ রান করেন। শেষ পর্যন্ত নবম ব্যাটার তাসকিন আহমেদ আউট হওয়ার পর ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

পাকিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন হাসান আলী ও নোমান আলী।

চতুর্থ দিনের খেলা শেষে পাকিস্তানি ব্যাটার সালমান আগা বলেছিলেন, দুই সেশন সময় ও ২৫০ রানের মতো লক্ষ্য পেলে তারা জয়ের জন্য খেলবেন। শেষ পর্যন্ত বাংলাদেশের দেওয়া লক্ষ্যও দাঁড়িয়েছে সেই পরিসরের কাছাকাছি।

তবে ইতিহাস বলছে,শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে ২০৯ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড নেই। ২০১০ সালে বাংলাদেশের দেওয়া ২০৯ রানের লক্ষ্য তাড়া করে ইংল্যান্ড ৯ উইকেটে জয় পেয়েছিল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা