বিপ্লবী বার্তা

মূল পাতা

খেলা

বিশ্বকাপ খেলার লক্ষ্যে নেইমারের বড় সিদ্ধান্ত

বিশ্বকাপ খেলার লক্ষ্যে নেইমারের বড় সিদ্ধান্ত। ছবি: সংগৃহীত

বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। এর উত্তর সময়ই দেবে। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে বেশ মরিয়া ব্রাজিলিয়ান তারকা।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন নেইমার। সেই লক্ষ্যেই সান্তোসের হয়ে পালমেইরাসের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি আর গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিওগ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে। জানা গেছে, নেইমার তীব্র শারীরিক ক্লান্তিতে ভুগছেন। পাশাপাশি পালমেইরাসের আলিয়ানজ পার্কের কৃত্রিম মাঠ নিয়েও রয়েছে শঙ্কা, যেখানে চোটের ঝুঁকি তুলনামূলক বেশি।

চোট এড়াতেই এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নেইমার। এ সময়ে বড় কোনো ইনজুরিতে পড়লে তার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্তভাবে নেইমারকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত নেননি। তাই অভিজ্ঞ এই ফুটবলার সব ধরনের সতর্কতা মেনে চলছেন।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে করেছেন ৭৯টি গোল। তবে কনফেডারেশন্স কাপ ও অলিম্পিক স্বর্ণ ছাড়া বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার সেই আক্ষেপ ঘোচাতেই মরিয়া এই তারকা।

বিশ্বকাপ ফুটবল নেইমার সিদ্ধান্ত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

বিশ্বকাপ খেলার লক্ষ্যে নেইমারের বড় সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

বর্তমানে সবচেয়ে আলোচিত প্রশ্ন, আসন্ন বিশ্বকাপে নেইমার থাকবেন কি না। এর উত্তর সময়ই দেবে। তবে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে বেশ মরিয়া ব্রাজিলিয়ান তারকা।

নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে খেলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন নেইমার। সেই লক্ষ্যেই সান্তোসের হয়ে পালমেইরাসের বিপক্ষে ব্রাজিলিয়ান সিরি আর গুরুত্বপূর্ণ ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জিওগ্লোবোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকাকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে। জানা গেছে, নেইমার তীব্র শারীরিক ক্লান্তিতে ভুগছেন। পাশাপাশি পালমেইরাসের আলিয়ানজ পার্কের কৃত্রিম মাঠ নিয়েও রয়েছে শঙ্কা, যেখানে চোটের ঝুঁকি তুলনামূলক বেশি।

চোট এড়াতেই এই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন নেইমার। এ সময়ে বড় কোনো ইনজুরিতে পড়লে তার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যেতে পারে।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখনো চূড়ান্তভাবে নেইমারকে বিশ্বকাপ দলে রাখার সিদ্ধান্ত নেননি। তাই অভিজ্ঞ এই ফুটবলার সব ধরনের সতর্কতা মেনে চলছেন।

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জাতীয় দলের হয়ে করেছেন ৭৯টি গোল। তবে কনফেডারেশন্স কাপ ও অলিম্পিক স্বর্ণ ছাড়া বড় কোনো শিরোপা জিততে পারেননি তিনি। এবার সেই আক্ষেপ ঘোচাতেই মরিয়া এই তারকা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা