জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আব্বাই কমিটির সদস্য জোবায়েদ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বছরের ১৯ অক্টোবর বংশালে জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
একজন শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যু শুধু তাঁর পরিবারকে নয়, পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারকেই ব্যথিত করেছে। মিলাদ ও দোয়া মাহফিলে আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছি এবং একই সঙ্গে এই আলোচিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছি।
আমাদের স্পষ্ট দাবি—জোবায়েদ হত্যাকাণ্ডের বিচার আর দীর্ঘসূত্রতায় আটকে থাকতে পারে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাই, মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে এগিয়ে নেওয়া হোক। দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
আমরা চাই, জোবায়েদের পরিবার ন্যায়বিচার পাক, ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিচারব্যবস্থার প্রতি আস্থা ফিরে পাক এবং ভবিষ্যতে আর কোনো পরিবারকে এমন নির্মম শোকের মুখোমুখি হতে না হয়।
জোবায়েদের স্মৃতি আমাদের হৃদয়ে থাকবে, আর তাঁর হত্যার ন্যায়বিচারের দাবি থাকবে অব্যাহত।
দ্রুত বিচার চাই, ন্যায়বিচার নিশ্চিত হোক।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন