স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে বড় জয় পেয়েছেন কলম্বিয়ান পপ সম্রাজ্ঞী শাকিরা। তার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০০ কোটি টাকার বেশি) জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির জাতীয় উচ্চ আদালত।
আদালতের রায়ে বলা হয়েছে, ২০১১ সালে শাকিরা স্পেনে করদাতা হিসেবে গণ্য হওয়ার জন্য প্রয়োজনীয় ১৮৩ দিন সেখানে অবস্থান করেছিলেন এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ দিতে পারেনি কর কর্তৃপক্ষ। আদালতের হিসাব অনুযায়ী, ওই বছর তিনি স্পেনে মাত্র ১৬৩ দিন ছিলেন, যা নির্ধারিত আইনি সীমার চেয়ে ২০ দিন কম। ফলে সেই করবর্ষে তাকে স্পেনের কর বাসিন্দা (Tax Resident) হিসেবে বিবেচনা করা যাবে না।
শাকিরার আইনজীবীরা আদালতে যুক্তি দেখান, ২০১১ সালে এই পপ তারকা বিশ্ব সফরে ব্যস্ত ছিলেন। ওই বছর তিনি বিশ্বের ৩৭টি দেশে মোট ১২০টি কনসার্টে অংশ নেন। ফলে বছরের অর্ধেকের বেশি সময় স্পেনে থাকা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না।
ঐতিহাসিক এই রায়ের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় শাকিরা বলেন, “দীর্ঘ আট বছর ধরে আমাকে জনরোষ, অপপ্রচার ও তীব্র মানসিক চাপ সহ্য করতে হয়েছে।” আদালতের এই সিদ্ধান্তের মাধ্যমে “অবশেষে সত্য স্পষ্ট হয়েছে” বলেও মন্তব্য করেন তিনি।
আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানার মূল অর্থের পাশাপাশি এর সঙ্গে যুক্ত সুদও শাকিরাকে ফেরত দিতে হবে। তবে স্পেনের কর সংস্থা জানিয়েছে, তারা এই রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করবে এবং চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কোনো অর্থ ফেরত দেওয়া হবে না। উল্লেখ্য, কলম্বিয়ান এই তারকার মূল বাড়ি বাহামায়।
পপ তারকা শাকিরা ২০১০ সালে স্পেনের তারকা ফুটবলার জেরার্দ পিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর দীর্ঘ সময় স্পেনে বসবাস করেন। দীর্ঘ সম্পর্কের পরও তারা বিয়ে না করলেও ২০১৩ ও ২০১৫ সালে তাদের দুটি সন্তান হয়। পরবর্তীতে ২০২২ সালে এই তারকা জুটির আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে।
এর আগে, ২০২৩ সালের নভেম্বরে একটি সমঝোতা চুক্তির আওতায় শাকিরা ২০১২-২০১৪ সালের কর ফাঁকির ছয়টি অভিযোগ স্বীকার করে নিয়েছিলেন এবং কারাদণ্ড এড়াতে ৭.৩ মিলিয়ন ইউরো জরিমানা দিতে রাজি হয়েছিলেন। সে সময় শাকিরা জানিয়েছিলেন, সন্তানদের মানসিক সুরক্ষার কথা চিন্তা করে এবং নিজের ক্যারিয়ারে মনোযোগ দিতেই তিনি সেই সমঝোতায় পৌঁছেছিলেন। তবে ২০১১ সালের কর সংক্রান্ত এই বড় মামলায় শেষ পর্যন্ত আইনি জয় পেলেন ‘ওয়াকা ওয়াকা’ খ্যাত এই গায়িকা।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন