একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ‘অগ্নি’ সিরিজের উন্নত ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। পরীক্ষার মূল আকর্ষণ ছিল মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল (এমআইআরভি) প্রযুক্তির সফল ব্যবহার।
এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র দিয়েই ভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা সম্ভব।
গত ৮ মে ওড়িশা উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে যৌথভাবে পরীক্ষাটি পরিচালনা করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ও স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড।
ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি একাধিক বিস্ফোরক বহন করে ভারত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ভূমি ও সমুদ্রভিত্তিক একাধিক স্টেশন থেকে পুরো মিশন পর্যবেক্ষণ করা হয়।
ফ্লাইট ট্র্যাকিং ডাটার ভিত্তিতে মিশনের সব লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিশেষজ্ঞদের মতে, এমআইআরভি প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা তুলনামূলকভাবে কঠিন।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন