বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

ইরানের চিঠির অপেক্ষায় ট্রাম্প

ইরানের চিঠির অপেক্ষায় ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব ইরানের কাছ থেকে ‘আজ রাতের মধ্যেই’ পাওয়ার আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি একটি চিঠি পাওয়ার কথা, তাই দেখা যাক কী হয়।’ তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে কিছু জানাননি তিনি।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করেছে। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজ দুটি মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালি অবরুদ্ধ করা হয়।

তিন মাস ধরে চলা এই সংঘাত বন্ধে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো পক্ষ শান্তি প্রস্তাবে সম্মত হয়নি।

ইরান ইসরায়েল সংঘাত যুক্তরাষ্ট্র প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

ইরানের চিঠির অপেক্ষায় ট্রাম্প

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব ইরানের কাছ থেকে ‘আজ রাতের মধ্যেই’ পাওয়ার আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের এ কথা জানান তিনি। 

ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমি একটি চিঠি পাওয়ার কথা, তাই দেখা যাক কী হয়।’ তবে প্রস্তাবের বিস্তারিত বিষয়ে কিছু জানাননি তিনি।

এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা ইরানের পতাকাবাহী দুটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেগুলো অকার্যকর করেছে। ওয়াশিংটনের অভিযোগ, জাহাজ দুটি মার্কিন অবরোধ ভাঙার চেষ্টা করছিল।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর পাল্টা প্রতিক্রিয়ায় তেহরান অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালি অবরুদ্ধ করা হয়।

তিন মাস ধরে চলা এই সংঘাত বন্ধে পাকিস্তান মধ্যস্থতার চেষ্টা করলেও এখন পর্যন্ত কোনো পক্ষ শান্তি প্রস্তাবে সম্মত হয়নি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা