বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

এক্স অ্যাকাউন্টে মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ

ছবি : বিপ্লবী বার্তা

কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে হঠাৎ করে নজরকাড়া পরিবর্তন দেখা গেছে। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর দফতর এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো তালিকায় রাখা হয়েছে, তেমনই অন্যদিকে তালিকা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে কলকাতা পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্ট মোট ৪২টি প্রোফাইল ফলো করছে বলে জানা গেছে। এই তালিকা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক।

নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে পরিবর্তনের আবহে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাতেও একাধিক বদল এসেছে বলে সূত্রের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে থাকা অতিরিক্ত নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্য প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা বহাল থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর এবং শান্তিনিকেতনের বাসভবন থেকেও কিছু নিরাপত্তা সরঞ্জাম ও পুলিশি নজরদারি প্রত্যাহার করা হয়েছে বলে খবর।

কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ও নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি।

কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

এক্স অ্যাকাউন্টে মমতাকে আনফলো করল কলকাতা পুলিশ

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে হঠাৎ করে নজরকাড়া পরিবর্তন দেখা গেছে। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর দফতর এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফলো তালিকায় রাখা হয়েছে, তেমনই অন্যদিকে তালিকা থেকে বাদ পড়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে কলকাতা পুলিশের অফিসিয়াল অ্যাকাউন্ট মোট ৪২টি প্রোফাইল ফলো করছে বলে জানা গেছে। এই তালিকা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ও বিতর্ক।

নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে পরিবর্তনের আবহে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাতেও একাধিক বদল এসেছে বলে সূত্রের দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে থাকা অতিরিক্ত নিরাপত্তা ব্যারিকেড তুলে নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রাপ্য প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা বহাল থাকবে বলে প্রশাসন জানিয়েছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের দফতর এবং শান্তিনিকেতনের বাসভবন থেকেও কিছু নিরাপত্তা সরঞ্জাম ও পুলিশি নজরদারি প্রত্যাহার করা হয়েছে বলে খবর।

কলকাতা পুলিশের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ ও নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনও ব্যাখ্যা এখনও দেওয়া হয়নি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা