বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

ইরানের সামরিক নেটওয়ার্কে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি : বিপ্লবী বার্তা

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সামরিক সরঞ্জাম ও শাহেদ ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে যুক্ত তাদেরকে নিষেধাজ্ঞার দেওয়া হয়েছে। 

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, হংকং, দুবাই ও বেলারুশভিত্তিক কয়েকটি কোম্পানি এবং কিছু ব্যক্তি। 

যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কো-অপারেশন (সিআইটিসি)-এর হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। এই সংস্থাটি ইরানের প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহ কার্যক্রম সমন্বয় করে থাকে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সিআইটিসি চীন থেকে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করেছে। এ কাজে বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আর্থিক লেনদেন ও সরবরাহ চেইনে সহায়তা করেছে বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইরানের ড্রোন ও অস্ত্র সংগ্রহ নেটওয়ার্ক দুর্বল করা এবং আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ ব্যবস্থায় বাধা সৃষ্টি করা।

যুক্তরাষ্ট্র ইরান-যুক্তরাষ্ট্র মার্কিন নিষেধাজ্ঞা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

ইরানের সামরিক নেটওয়ার্কে ১০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানের সামরিক সরঞ্জাম ও শাহেদ ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে যুক্ত তাদেরকে নিষেধাজ্ঞার দেওয়া হয়েছে। 

নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীন, হংকং, দুবাই ও বেলারুশভিত্তিক কয়েকটি কোম্পানি এবং কিছু ব্যক্তি। 

যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের সেন্টার ফর ইনোভেশন অ্যান্ড টেকনোলজি কো-অপারেশন (সিআইটিসি)-এর হয়ে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে। এই সংস্থাটি ইরানের প্রযুক্তি ও অস্ত্র সংগ্রহ কার্যক্রম সমন্বয় করে থাকে বলে অভিযোগ রয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, সিআইটিসি চীন থেকে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য সামরিক সরঞ্জাম সংগ্রহের চেষ্টা করেছে। এ কাজে বিভিন্ন মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান আর্থিক লেনদেন ও সরবরাহ চেইনে সহায়তা করেছে বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্র বলছে, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য ইরানের ড্রোন ও অস্ত্র সংগ্রহ নেটওয়ার্ক দুর্বল করা এবং আন্তর্জাতিক অস্ত্র সরবরাহ ব্যবস্থায় বাধা সৃষ্টি করা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা