বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিবে বিজেপি

সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিবে বিজেপি। ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি সরকার। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

দীর্ঘ এক দশক ধরে পশ্চিমবঙ্গ দখলে নেওয়ার রাজনৈতিক প্রচেষ্টার পর এবার ক্ষমতায় এসে বিজেপি দ্রুত সীমান্ত নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশ রোধে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কেন্দ্রীয় প্রস্তাব নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিরোধ তৈরি হয়। এছাড়া সিএএ ও এনআরসি আইন বাস্তবায়ন নিয়েও তীব্র রাজনৈতিক বিতর্ক দেখা দেয়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সীমান্তে অনুপ্রবেশ কমাতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান আরও জোরদার করা হবে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে বিজেপি নেতাদের বরাতে জানানো হয়েছে।

বিএসএফ সীমান্ত বিজেপি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১৩ মে ২০২৬

সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি দিবে বিজেপি

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া নির্মাণের জন্য জমি বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করেছে বিজেপি সরকার। বিষয়টি নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া।

দীর্ঘ এক দশক ধরে পশ্চিমবঙ্গ দখলে নেওয়ার রাজনৈতিক প্রচেষ্টার পর এবার ক্ষমতায় এসে বিজেপি দ্রুত সীমান্ত নিয়ন্ত্রণ ও অনুপ্রবেশ রোধে পদক্ষেপ নিতে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ২০২১ সালে সীমান্তবর্তী এলাকায় বিএসএফের কার্যপরিধি ১৫ কিলোমিটার থেকে বাড়িয়ে ৫০ কিলোমিটার করার কেন্দ্রীয় প্রস্তাব নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে বিরোধ তৈরি হয়। এছাড়া সিএএ ও এনআরসি আইন বাস্তবায়ন নিয়েও তীব্র রাজনৈতিক বিতর্ক দেখা দেয়।

নতুন পরিকল্পনা অনুযায়ী, সীমান্তে অনুপ্রবেশ কমাতে বিএসএফ ও পুলিশের যৌথ অভিযান আরও জোরদার করা হবে এবং কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে বলে বিজেপি নেতাদের বরাতে জানানো হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা