দলীয় প্রতীকে নির্বাচন হবে কিনা এ বিষয়ে আগামী ১২ মার্চ সংসদ অধিবেশন বসলে সেখানে সিদ্ধান্ত নেয়া হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছয় সিটি করপোরেশনে নতুন নিয়োগ পাওয়া প্রশাসকরা মঙ্গলবার কাজে যোগ দেন। এদিন তারা সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রশাসনের কার্যক্রম ঠিক রাখতে তারা যথাযথ ভূমিকা রাখতে চান বলেও জানান।
এসময় এলজিআরডি মন্ত্রী বলেন, যেসব সিটি নির্বাচনের মেয়াদ আগে শেষ হবে সেই করপোরেশনে নির্বাচন আগে দেয়া হবে। সে বিবেচনায় ঢাকা উত্তর, দক্ষিণ, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন আগে দেয়া হবে এবং বাকিগুলোতে পর্যায়ক্রমে নির্বাচন দেয়া হবে।

