ছবিঃ বিপ্লবীবার্তা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখা-এর উদ্যোগে আগামীকাল থেকে শুরু হচ্ছে প্রকাশনা স্টল কার্যক্রম। স্টলটি বসবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট-এর দক্ষিণ গেটে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্টলে বিভিন্ন ধরনের ইসলামী সাহিত্য, চিন্তাধর্মী গ্রন্থ ও শিক্ষামূলক বই পাওয়া যাবে। শিক্ষার্থীদের নৈতিক ও মানসিক বিকাশে সহায়ক বই সহজলভ্য করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এছাড়া স্টল থেকে বিনামূল্যে দেওয়া হবে জনপ্রিয় প্রকাশনা ‘কিশোরকণ্ঠ’ ও ‘ছাত্রসংবাদ’। সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং মূল্যবোধভিত্তিক জ্ঞানচর্চা উৎসাহিত করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য।

