রমজান মানেই ইফতার। কিন্তু বাইরে থেকে কেনা ঠান্ডা পানীয় বা ইন্সট্যান্ট শরবত শুধু সাময়িক প্রশান্তি দেবে, কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এ রোজায় সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প হিসেবে বানান খেজুরের স্মুদি – যা শরীরও ভরাবে, মেজাজও ভালো রাখবে।
উপকরণ
খেজুর – ১০-১২টি
দুধ – ২ কাপ
পাকা কলা – ২টি
দই – ২ টেবিল চামচ
দারুচিনি গুঁড়া – ২ চা চামচ
মধু – ২ চা চামচ
বরফ – প্রয়োজনমতো
প্রত্যুত প্রণালী
প্রথমে খেজুরগুলো পরিষ্কার ও গরম পানিতে ভিজিয়ে নরম করে নিন। পানি থেকে খেজুর তুলে, সঙ্গে কলার টুকরা মেশান। ব্লেন্ডারে সব উপকরণ একসাথে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন, যেন কোনো দানা না থাকে। কাঁচের গ্লাসে ঢেলে বরফের টুকরা ছড়িয়ে পরিবেশন করুন।
টিপস:
ইফতারের আগে আগে তৈরি করলে খেতে আরও মজা পাবেন।
বেশি সময় রেখে দিলে স্মুদি স্বাদ পরিবর্তন হতে পারে, তাই সরাসরি খাওয়ার আগে বানান।
এই স্মুদি শুধু স্বাদেই নয়, পুষ্টিতেও সমৃদ্ধ। রোজার পরে শরীরের ক্লান্তি দূর করতে এবং প্রাণ জুড়াতে একেবারেই পারফেক্ট।

