যুক্তরাষ্ট্রে গুলি করে চারজনকে হত্যা করলেন এক ভারতীয়
ছবিঃ সংগৃহীত

লরেন্সকেভিল, জর্জিয়া, (২৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের জর্জিয়ার লরেন্সকেভিলে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এক ভারতীয় নাগরিক চারজনকে গুলি করে হত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।


আটলান্টার ভারতীয় কনস্যুলেট নিহতদের তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, গুলির ঘটনা ঘটে সিটির একটি আবাসিক বাড়িতে। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশ চারজনকে রক্তাক্ত অবস্থায় দেখেন এবং তাদের মৃত্যু হয়েছে।


নিহতদের মধ্যে ছিলেন ৫১ বছর বয়সী বিজয় কুমার, তার স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর এবং হারিস চন্দর। ঘটনার সময় সেখানে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিন শিশু উপস্থিত ছিল। পুলিশ জানায়, ১২ বছর বয়সী শিশুটি জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চায়। ফোন পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। গোলাগুলিতে শিশুদের কেউ আহত হননি এবং তাদের পরিবারের অন্য সদস্যদের নিরাপদ স্থানে রাখা হয়েছে।


প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে একটি বাড়িতে যান, যেখানে নিহত বাকি তিনজন এবং আরও দুই শিশু অবস্থান করছিল। ঝগড়ার পর তারা কেন ওই বাড়িতে গিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।


পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে এবং পারিবারিক দ্বন্দ্ব ও হত্যার মোটিভ শনাক্তের চেষ্টা চলছে।