বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবির ছায়া জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

ছবি : বিপ্লবী বার্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলন ‘NSTUMUN 2026’-এ বেস্ট ডেলিগেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছায়া জাতিসংঘ সংস্থার প্রতিনিধিদল। 

এ সাফল্যের জন্য প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

সাক্ষাৎকালে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী সক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তা ও কূটনৈতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের সাফল্যে উৎসাহ ও সহযোগিতার জন্য উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১২ থেকে ১৪ নভেম্বর নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ‘NSTUMUN 2026’ অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিতর্ক, যুক্তিনির্ভর আলোচনা ও কূটনৈতিক দক্ষতার স্বাক্ষর রেখে বেস্ট ডেলিগেশন অ্যাওয়ার্ড অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

ডেলিগেশন এওয়ার্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চবির ছায়া জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলন ‘NSTUMUN 2026’-এ বেস্ট ডেলিগেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছায়া জাতিসংঘ সংস্থার প্রতিনিধিদল। 

এ সাফল্যের জন্য প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।

সাক্ষাৎকালে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী সক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তা ও কূটনৈতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।

এ সময় প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের সাফল্যে উৎসাহ ও সহযোগিতার জন্য উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, গত ১২ থেকে ১৪ নভেম্বর নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ‘NSTUMUN 2026’ অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিতর্ক, যুক্তিনির্ভর আলোচনা ও কূটনৈতিক দক্ষতার স্বাক্ষর রেখে বেস্ট ডেলিগেশন অ্যাওয়ার্ড অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা