প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬
চবির ছায়া জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গে উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
মো. রাব্বি হোসেন, চবি ||
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলন ‘NSTUMUN 2026’-এ বেস্ট ডেলিগেশন অ্যাওয়ার্ড অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছায়া জাতিসংঘ সংস্থার প্রতিনিধিদল। এ সাফল্যের জন্য প্রতিনিধিদলকে অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধিদলের সদস্যরা।সাক্ষাৎকালে উপাচার্য বলেন, আন্তর্জাতিক মানের একাডেমিক ও সহশিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি, বিশ্লেষণী সক্ষমতা, যুক্তিনির্ভর চিন্তা ও কূটনৈতিক দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।এ সময় প্রতিনিধিদলের সদস্যরা তাঁদের সাফল্যে উৎসাহ ও সহযোগিতার জন্য উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।উল্লেখ্য, গত ১২ থেকে ১৪ নভেম্বর নোবিপ্রবিতে তিন দিনব্যাপী ‘NSTUMUN 2026’ অনুষ্ঠিত হয়। এতে দেশের প্রায় ৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে বিতর্ক, যুক্তিনির্ভর আলোচনা ও কূটনৈতিক দক্ষতার স্বাক্ষর রেখে বেস্ট ডেলিগেশন অ্যাওয়ার্ড অর্জন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা