কোলের শিশুটির বয়স হয়েছে মাত্র তিন মাস পৃথিবীতে আসার পর থেকেই বাবার পরিচয় ও স্বীকৃতি থেকে বঞ্চিত ছোট্ট শিশু। মায়ের কোলে বড় হচ্ছে ছোট্ট রাফিয়া। কিন্তু তার খাবার জোটানোই কঠিন হয়ে পড়েছে মা হীরা খাতুনের (৪৩)। নিজের খাবারের সংস্থান করতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে সেখানে শিশুর দুধ ও অন্যান্য প্রয়োজনীয় খাবার জোগাড় করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। স্বামীর বিরুদ্ধে বিয়ে ও সন্তান অস্বীকার করার অভিযোগ তুলে এখন সন্তানের পিতৃপরিচয়, ভরণপোষণ ও ন্যায়বিচারের পাশাপাশি মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামের একটি জরাজীর্ণ ঘরে বৃদ্ধ মা, অসুস্থ ও প্রতিবন্ধী বড় ভাই, ভাবি এবং তিন মাসের শিশুকে নিয়ে বসবাস করছেন হীরা খাতুন। তাদের থাকার ঘরটির অবস্থাও অত্যন্ত নাজুক। ঘরের খাটে শুয়ে আকাশ দেখা যায়—এমন অবস্থায় দিন কাটছে পরিবারটির। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, শীতের সময় পড়ে নিশির,নিরাপদে বসবাসের মতো পরিবেশও নেই।
হীরার বাবা মৃত হেকমত আলী পাইক। ৭০ বছর বয়সী বৃদ্ধা মা সালেহা বেগমের বয়স্ক ভাতা এবং অসুস্থ ও প্রতিবন্ধী বড় ভাইয়ের প্রতিবন্ধী ভাতাই পরিবারটির অন্যতম অবলম্বন। অন্যদিকে ভাইদের কেউ ভ্যান চালিয়ে যা আয় করেন, তা দিয়ে নিজেদের সংসার চালাতেই হিমশিম খেতে হয়। বৃদ্ধা মা মানুষের বাড়িতে কাজ করেন। পাশাপাশি প্রতিবেশীদের সাহায্য নিয়ে কোনো রকমে চলে তাদের সংসার। কখনো কখনো খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, কুলিয়াদাইড় গ্রামে পরিবারটির মতো অসহায় পরিবার খুব কমই রয়েছে।
হীরা খাতুন বলেন,২০২৩ সালে একই গ্রামের শেখ আলমগীর কবিরের সঙ্গে তার বিয়ে হয়। বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় এলাকায় আলমগীরের এক বন্ধুর বাসায় তাদের বিয়ে হয়। পরে তারা খুলনায় বাসা ভাড়া নিয়ে সংসার শুরু করেন। সেখানে একটি খাবার হোটেলে কাজ করে সংসারের খরচ চালাতেন হীরা। প্রায় তিন বছর একসঙ্গে থাকার পর তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা হলে আলমগীর তাকে ফেলে চলে যান। যাওয়ার সময় বিয়ের কাগজপত্রও নিজের সঙ্গে নিয়ে যান । এরপর থেকে তার আর কোনো খোঁজখবর নেননি। সন্তান জন্মের পরও পিতৃত্বের স্বীকৃতি দিচ্ছেন না বলে অভিযোগ তার।
তিনি আরো ও বলেন, আমি গুচ্ছগ্রামে থাকতাম সেখান থেকেই আলমগীরের সঙ্গে পরিচয় ও সম্পর্ক। একপর্যায়ে সে আমাকে বিয়ে করে। পরে আমরা খুলনায় গিয়ে বাসা ভাড়া নিয়ে সংসার করি। আমি খাবার হোটেলে কাজ করতাম। এভাবে প্রায় তিন বছর একসঙ্গে ছিলাম। আমি সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার পর সে পালিয়ে যায়। এরপর অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি। সে টাকা পাঠানোর কথা বললেও কোনো টাকা দেয়নি। এখন আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখে না। বিয়ের কাগজপত্র আলমগীর নিজের কাছে নিয়ে গেছে। আমাকে বলেছিল, পরে কাগজপত্র ফেরত দেবে কিন্তু দেয়নি। এখন পুরো বিয়েই অস্বীকার করছে। আমি চাই, সে আমার সন্তানকে নিজের পরিচয় দিক এবং তার ভরণপোষণের দায়িত্ব নিক। আমার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে চিকিৎসা করিয়েছি, সন্তানকে নিয়ে বাড়ি ফিরেছি। এই শিশুর খাবার ও ভবিষ্যতের দায়িত্ব আমি একা কীভাবে পালন করব?
তিনি বলেন,যত দিন আমি খাবার হোটেলে কাজ করে সংসারের খরচ চালাতে পেরেছি, তত দিন কোনো রকমে দিন কেটেছে। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী তাকে ফেলে চলে যাওয়ায় আয়-রোজগারের পথও বন্ধ হয়ে যায়। সন্তান জন্মের পর পরিস্থিতি আরও কঠিন হয়েছে। এখন নিজের অসহায়ত্বের পাশাপাশি ছোট্ট শিশুটির ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তিনি।
হীরার দাবি, আলমগীরের আগেও স্ত্রী ও সন্তান রয়েছে। এ ছাড়া তিনি আরও বিয়ে করেছেন বলে স্থানীয়দের কাছে শুনেছেন। এলাকাবাসী জানায় আলমগীরের পরিবারের পক্ষ থেকে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।
৭০ বছরের বৃদ্ধা হীরার মা সালেহা বেগম বলেন, আমার মেয়ে খুব অসহায়। মেয়েকে ফেলে রেখে গেছে, এখন এই ছোট বাচ্চাটাকেও দেখার কেউ নেই। বাচ্চাটাকে আমি চেয়ে-চিন্তে এনে খাওয়াই। আমার স্বামী বেঁচে নেই। বয়স হয়েছে, আগের মতো কাজও করতে পারি না। তিনটি সন্তানকে নিয়ে কোনো রকমে বেঁচে আছি। আমার এক ছেলে অসুস্থ, আরেক ছেলে ভ্যান চালিয়ে যা আয় করে তা দিয়ে নিজের সংসারই চলে না। গ্রামের মানুষ সাহায্য না করলে আমাদের না খেয়ে থাকতে হতো।
তিনি আরও বলেন, আমাদের থাকার ঘরটাও ভাঙাচোরা। খাটে শুয়ে আকাশ দেখা যায়। এই অবস্থায় মেয়ের ছোট বাচ্চাটাকে নিয়ে খুব কষ্টে আছি। আমি চাই, আলমগীর এই বাচ্চার খাওয়াপড়া ও ভরণপোষণের দায়িত্ব নিক। আমি আর কত দিন বাঁচব, জানি না। আমার মৃত্যুর পর এই বাচ্চাটার কী হবে?
স্থানীয় বাসিন্দা শেখ মাসুম বলেন, আলমগীরের সঙ্গে হীরার বিয়ে হয়েছে, বিষয়টি এলাকার সবাই জানে। তারা খুলনায় একসঙ্গে থাকত। হীরা খাবারের হোটেলে কাজ করে মাসে প্রায় সাত হাজার টাকা পেত। সেই টাকা দিয়েই সংসার চালাত। হীরা অন্তঃসত্ত্বা হওয়ার পর আলমগীর সন্তানকে নিজের বলে অস্বীকার করতে শুরু করে। পরে এলাকার লোকজন চাঁদা তুলে তাঁর বিরুদ্ধে মামলা করতে সহায়তা করেছে। প্রায় ছয় মাস আগে মামলা হলেও এখনো তদন্তের অগ্রগতি হয়নি বলে আমরা জানি।
তিনি আরও বলেন,পরিবারটি এলাকার সবচেয়ে অসহায় পরিবারগুলোর একটি। হীরার বাবা নেই, মা বৃদ্ধ, বড় ভাই প্রতিবন্ধী। উপার্জন করার মতো কেউ নেই। আমরা চাই, আলমগীর এই শিশুকে স্বীকৃতি দিক এবং নিজের কাছে নিয়ে তার দায়িত্ব পালন করুক। প্রয়োজনে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব নিশ্চিত করা হোক।
হীরা খাতুনের মেজো ভাই জাহাঙ্গীর পাইক বলেন, আমার বোন অনেক অসহায়। অনেক দিন ধরে অসুস্থ ছিল। মা মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে সংসার চালায়। আমরা ভাইয়েরা যে যখন যতটুকু পারি সাহায্য করি। বোনের বাচ্চার সিজারের সময় চিকিৎসা ও সন্তানকে হাসপাতাল থেকে বাড়িতে আনতেও এলাকার মানুষসহ আমরা সবাই টাকা দিয়েছি।
এদিকে হীরা খাতুনের স্বামী শেখ আলমগীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হীরা খাতুন ও তার সন্তানকে অস্বীকার করেন।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন বলেন,এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। মামলার কাগজপত্রও হাতে পাইনি। অভিযোগ বা মামলার কাগজপত্র পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জরাজীর্ণ ঘরে অভাব-অনটনের মধ্যে দিন কাটানো হীরা খাতুন এখন মানুষের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। তার চাওয়া, শিশুকন্যা রাফিয়ার খাবার, চিকিৎসা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সমাজের সামর্থ্যবান মানুষ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসুক। একই সঙ্গে স্বামীর কাছ থেকে সন্তানের স্বীকৃতি, ভরণপোষণ এবং নিজের প্রতি হওয়া অন্যায়ের বিচার চান তিনি। ছোট্ট রাফিয়ার যেন বাবার পরিচয় ও ন্যায্য অধিকার নিয়ে বেড়ে ওঠার সুযোগ হয় এটাই এখন হীরার একমাত্র প্রত্যাশা।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন