বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবির হলে মাদকবিরোধী অভিযানে শনাক্ত ৪ শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল

ছবি : বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে শনাক্ত চার আবাসিক শিক্ষার্থীর আসন বাতিল করেছে হল প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে হলের চারজন আবাসিক শিক্ষার্থী ছিলেন।

হলের অভ্যন্তরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের এক সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই চার শিক্ষার্থীর আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আবাসিক আসন বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজুল ইসলাম ইকরা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের ইযাজ নূর সাইয়ুন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের মো. শাওন খান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের হলকক্ষ ত্যাগ করে সংশ্লিষ্ট কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করার কথা জানিয়েছিল হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। অভিযানে একটি কক্ষ থেকে গাঁজা, বিয়ারের বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে কক্ষটি সিলগালা করে দেয় প্রশাসন।

মাদক বিরোধী অভিযান মাদক বিরোধী অভিযান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

চবির হলে মাদকবিরোধী অভিযানে শনাক্ত ৪ শিক্ষার্থীর আবাসিক আসন বাতিল

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে শনাক্ত চার আবাসিক শিক্ষার্থীর আসন বাতিল করেছে হল প্রশাসন।

বুধবার (২৫ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. এইচএস ফারুক আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে প্রক্টরিয়াল টিম ও হল প্রশাসনের যৌথ অভিযানে হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষ থেকে মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জামসহ আটজনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদের মধ্যে হলের চারজন আবাসিক শিক্ষার্থী ছিলেন।

হলের অভ্যন্তরে মাদক সংশ্লিষ্টতার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের এক সভায় প্রাপ্ত তথ্য-উপাত্ত ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে হলের পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার অনুকূল পরিবেশ বজায় রাখার স্বার্থে ওই চার শিক্ষার্থীর আবাসিক আসন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

আবাসিক আসন বাতিল হওয়া শিক্ষার্থীরা হলেন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মিনহাজুল ইসলাম ইকরা, ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের একই শিক্ষাবর্ষের ইযাজ নূর সাইয়ুন, আধুনিক ভাষা ইনস্টিটিউটের একই শিক্ষাবর্ষের মো. শাওন খান এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. মাহবুবুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা হলের আবাসিক সুবিধা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা পাবেন না। আগামী ৩০ নভেম্বরের মধ্যে তাদের হলকক্ষ ত্যাগ করে সংশ্লিষ্ট কক্ষের চাবি হল প্রশাসনের কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ নভেম্বর শহীদ ফরহাদ হোসেন হলে মাদকবিরোধী অভিযানে সাত শিক্ষার্থী ও এক অতিথিকে মাদক সেবনরত অবস্থায় শনাক্ত করার কথা জানিয়েছিল হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। অভিযানে একটি কক্ষ থেকে গাঁজা, বিয়ারের বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে কক্ষটি সিলগালা করে দেয় প্রশাসন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা