বিপ্লবী বার্তা

মূল পাতা

ক্রিকেট

রিকেলটন-রাবাদার ব্যাটিং ঝড়ে বাংলাদেশের সামনে ১৫৭ রানের লক্ষ্য

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে চাপে পড়েছে বাংলাদেশ। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৫৫৭ রানে ইনিংসঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রান।

প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা রিকেলটন এদিন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে, রাবাদাও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

রাবাদা ৩৮ রানে থাকতে তাসকিন আহমেদের বলে তার ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান তিনি। ৯৩ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ৭২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন রাবাদা। এর আগে মিরাজের টানা দুই বলে দুটি ছক্কাও হাঁকান তিনি।

রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই পূর্ণ করেন অর্ধশতক। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন তিনি।

প্যাটারসন ১১ রানে থাকার সময় হাসান মাহমুদের বলে বোল্ড হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যান। পরে একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে দলের সংগ্রহ বাড়ান তিনি। শেষ পর্যন্ত ২৯ রান করে আউট হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।

সব মিলিয়ে ৫৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রিকেলটন-রাবাদার ব্যাটিং ঝড়ে বাংলাদেশের সামনে ১৫৭ রানের লক্ষ্য

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে রায়ান রিকেলটন ও কাগিসো রাবাদার দুর্দান্ত ব্যাটিংয়ে চাপে পড়েছে বাংলাদেশ। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহ এনে দেন এই দুই ব্যাটার। শেষ পর্যন্ত ৫৫৭ রানে ইনিংসঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রান।

প্রথম ইনিংসে ১৪ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে প্রোটিয়ারা। আগের দিন ৫৬ রানে অপরাজিত থাকা রিকেলটন এদিন তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। অন্যদিকে, রাবাদাও তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

রাবাদা ৩৮ রানে থাকতে তাসকিন আহমেদের বলে তার ক্যাচ ছাড়েন নাজমুল হোসেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের বোলারদের ওপর পাল্টা আক্রমণ চালান তিনি। ৯৩ বলে ১০টি চার ও দুটি ছক্কায় ৭২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন রাবাদা। এর আগে মিরাজের টানা দুই বলে দুটি ছক্কাও হাঁকান তিনি।

রিকেলটন আউট হওয়ার পর আগের দিন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া অধিনায়ক টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নামেন। এক রান যোগ করেই পূর্ণ করেন অর্ধশতক। শেষ উইকেটে ডেন প্যাটারসনকে নিয়ে আরও ৪৫ রান যোগ করেন তিনি।

প্যাটারসন ১১ রানে থাকার সময় হাসান মাহমুদের বলে বোল্ড হলেও সেটি নো বল হওয়ায় বেঁচে যান। পরে একটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে দলের সংগ্রহ বাড়ান তিনি। শেষ পর্যন্ত ২৯ রান করে আউট হন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত থাকেন বাভুমা।

সব মিলিয়ে ৫৫৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশকে এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা