বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

‎গণভোটের রায় নিয়ে তামাশা বন্ধ করুন: যশোরে ডা. শফিকুর রহমান

ছবি: বিপ্লবী বার্তা

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সাত দফা দাবি থেকে এক দফায় আসার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। তিনি বলেছেন, সাত দফা দাবি কোনো দলের নয়, বরং জনগণের দাবি। প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে তাঁদের রায় দিয়েছেন। জনগণ তাঁদের রায় বাস্তবায়নের মাধ্যমে প্রতিশোধ নেবে।
 ‎

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লং মার্চ উপলক্ষে যশোরের মুড়লী মোড়ে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎
‎বিএনপিকে উদ্দেশ্য করে ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা অনেক কার্ড বিতরণ করছেন। এসব কার্ড কি কারও বাবার তহবিল থেকে দেওয়া হচ্ছে? জাতিকে নিয়ে তামাশা করা হচ্ছে। আমরা সাত দফা দাবি থেকে এক দফায় আসব, জনগণের রায় বাস্তবায়ন না করলে। গণভোটের রায় বাস্তবায়ন করে ছাড়ব, ইনশাআল্লাহ।”
‎
‎তিনি আরও বলেন, সাত দফা দাবি জনগণের অধিকার আদায়ের দাবি। গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনোভাবেই দেশ পরিচালনা করা উচিত নয় বলেও বক্তব্যে উল্লেখ করেন তিনি।
‎
‎পথসভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রাসুল। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলী, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল, ডাকসু ভিপি সাদিক কায়েম, দক্ষিণবঙ্গের এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, যশোর-৩ আসনের জামায়াত নেতা ভিপি আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
‎
‎এলডিপি নেতা রবিউল ইসলাম মিলন তাঁর বক্তব্যে বলেন, “আমাদের এ দাবি মানতে হবে, না হলে গদি ছাড়তে হবে।”
‎
‎জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব মনিরুজ্জামান আজাদ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করেই ছাড়ব, ইনশাআল্লাহ। আমি আমার অধিকার চাই।”
‎
‎সভাপতির বক্তব্যে অধ্যাপক গোলাম রাসুল বলেন, দেশে দুর্নীতির মহোৎসব চলছে। বিএনপি সরকার গাদ্দারি করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, আট মাসের মধ্যে শেখ হাসিনার দৃশ্যমান বিচার করা হয়নি। এ সময় তিনি সাত দফা দাবির তাৎপর্য তুলে ধরেন।
‎
‎পথসভায় আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির নেতা ডা. ইয়ামিনুর রহমান, খালেকুজ্জামান রিপন, খুলনা বিভাগীয় নেতা জি এম সালাউদ্দিন, খেলাফত মজলিসের নেতা বেলাল হোসেন, যশোর জেলা এনসিপির আহ্বায়ক নুরুজ্জামান, এলডিপি নেতা ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জাকসুর জিএস এস এম ফরহাদ, নিজামী ইসলামী পার্টির নেতা মাওলানা শহিদুল ইসলাম ইনসাফি এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য এইচ এম হামিদুর রহমান আজাদ।
‎
‎পথসভায় ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। এতে অংশ নেয় যশোর সাংস্কৃতিক সংসদ শিল্পীগোষ্ঠী ও দেশীয় সাংস্কৃতিক সংসদ শিল্পীগোষ্ঠী।
‎‎
‎লং মার্চ উপলক্ষে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে উত্থাপিত সাত দফা দাবি হলো— ১.গণভোটের রায় বাস্তবায়ন। ২.জুলাই গণহত্যার বিচার। ৩.বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন। ৪.নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ। ৫.আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। ৬.সংকীর্ণ দলীয়করণ বন্ধ। ৭.দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ।

‎
‎পথসভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
‎

লং মার্চ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

‎গণভোটের রায় নিয়ে তামাশা বন্ধ করুন: যশোরে ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা