বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

রাজধানীতে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
রাজধানীতে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত
ছবিঃ বিপ্লবী বার্তা

রাজধানীতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা (সোয়াদ)-এর ২০২৬ সালের মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর শ্যামলীর বাদশাহ ফয়সাল ইনস্টিটিউটে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম গত ৭ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলে। এ সময় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাসব্যাপী রেজিস্ট্রেশন ক্যাম্পেইন পরিচালনা করা হয়। পাশাপাশি সংগঠনটির ওয়েবসাইটের মাধ্যমেও শিক্ষার্থী ও অভিভাবকেরা নিবন্ধন করেন।

পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। এ সময় তিনি বলেন, দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার এ আয়োজন শিক্ষার্থীদের মেধা মূল্যায়নের পাশাপাশি তাদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ‘জেন-জি’রা এ দেশে “কোটা নয়, মেধা—মেধা, মেধা” স্লোগানের মাধ্যমে নতুন বাংলাদেশে মেধার ভিত্তিতে মূল্যায়নের নিশ্চয়তা চেয়েছে। দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন দীর্ঘদিন ধরেই এ চর্চা করে আসছে। সংগঠনটির এ ধারাবাহিক আয়োজনকে স্বাগত জানান তিনি।

এ সময় পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন সংগঠনটির উপদেষ্টা কর্নেল যাকারিয়া। তিনি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানান এবং তাদের আগাম অভিনন্দন জানান।

সংগঠনটির পরিচালক মুহিব্বুল্লাহ আল হুসাইনী বলেন, শিক্ষার বিস্তার, মেধার বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে আত্মমূল্যায়ন এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করাই দি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকার (সোয়াদ) মূল লক্ষ্য।

তিনি জানান, বৃত্তি প্রকল্পের পাশাপাশি সংগঠনটি শিক্ষাবৃত্তি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ, স্বাস্থ্য সচেতনতা, ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি, বৃক্ষরোপণ, বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, কর্মসংস্থান ও মানব উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনটি ৩২তম বছরে পদার্পণ করেছে।

মুহিব্বুল্লাহ আল হুসাইনী আরও বলেন, ১৯৯৪ সালে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। সময়ের পরিক্রমায় বর্তমানে সংগঠনটি প্রতিবছর তৃতীয় থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি প্রকল্প বাস্তবায়ন করছে। রাজধানীর বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং নিজেদের মেধা ও যোগ্যতা প্রমাণে উৎসাহিত করতেই এ উদ্যোগ। সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা পেলে শিক্ষার্থীরা দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যসচিব কবিরুল ইসলাম রাজু, নির্বাহী পরিচালক মো. মুজাহিদুল ইসলামসহ নির্বাহী সদস্যরা।

সোয়াদ মেধা মূল্যায়ন পরীক্ষা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

রাজধানীতে সাড়ে তিন হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা