চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলস্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যুব গ্রুপের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
সোমবার (১২ অক্টোবর) দুপুর ১টায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক অংশ নেন। তাঁরা স্টেশনের প্ল্যাটফর্ম, সংলগ্ন রেললাইন ও আশপাশের এলাকা থেকে আবর্জনা অপসারণ করেন। পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে স্থানীয় ব্যবসায়ী ও দোকানদারদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুল হোসেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ক্যাব যুব গ্রুপ চবি শাখার সাধারণ সম্পাদক তানজিম আশরাফ রাতুল।
আয়োজকরা জানান, সম্প্রতি রেলস্টেশন এলাকার খাবারের দোকানগুলোতে নিয়মিত তদারকির অংশ হিসেবে একটি দোকানে চরম অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান সংগঠনের সদস্যরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে দোকানটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। এর ধারাবাহিকতায় খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ কর্মসূচি নেওয়া হয়।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতে ক্যাব যুব গ্রুপের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
ক্যাব যুব গ্রুপ চবি শাখার নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পরিবেশ বিষয়ে জনসচেতনতা বাড়াতে তাঁদের এ ধরনের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন