চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’-এর ২০২৬-২০২৭ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন সভাপতি এবং অর্থনীতি বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুলকার রাইন জাকারিয়া সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটিতে সহসভাপতির দায়িত্ব পেয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া জাহান সূচী।
গতকাল রবিবার (১১ অক্টোবর) সংগঠনটির তিন যুগপূর্তি উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আগের ২০২৫-২০২৬ কার্যকরী কমিটি বিলুপ্ত করা হয়। নতুন কমিটিতে মোট ৩৫ জন সদস্য রয়েছেন।
এদিন বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আলোচনা সভার মধ্য দিয়ে তিন যুগপূর্তি উৎসব শুরু হয়। পরে সাংস্কৃতিক পরিবেশনা, নাটক, র্যালি ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি। অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর। এতে সভাপতিত্ব করেন অঙ্গনের সভাপতি অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন। বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা। সংগঠনের কার্যক্রম ও ইতিহাস তুলে ধরেন সাধারণ সম্পাদক মাহবুব আলম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সাংস্কৃতিক চর্চা মানুষের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং তাকে উদার ও মানবিক হতে শেখায়। একটি প্রাণবন্ত বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি গবেষণা, পাঠদান, মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা থাকা প্রয়োজন। তবে সাংস্কৃতিক সংগঠনগুলোকে রাজনৈতিক পক্ষপাত ও সংকীর্ণতার ঊর্ধ্বে থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, অঙ্গন ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশ সমৃদ্ধ করতে আরও ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি সুষ্ঠু সংস্কৃতিচর্চার মাধ্যমে মানবিক সমাজ গঠনের প্রত্যয়ে একদল তরুণের উদ্যোগে ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর যাত্রা শুরু হয়। ‘সুষ্ঠু সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার’ নীতিবাক্য ধারণ করে সংগঠনটি দীর্ঘ তিন যুগ ধরে গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যচর্চাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন