বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

কুড়িগ্রামের দুধকুমার নদে গোসলে নেমে শিশু নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দলকে খবর

ছবি-বিপ্লবী বার্তা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে আলমিনা (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকসংলগ্ন দুধকুমার নদের ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আলমিনা ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির কাছেই বোয়ালমারী ক্লিনিকসংলগ্ন নদীর ঘাটে আলমিনাসহ তিনজন গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ভেসে যায় আলমিনা। অন্য দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আলমিনা নদে তলিয়ে যায়।

তীরে উঠে বাকি দুজন চিৎকার করে বিষয়টি জানালে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা নদে আলমিনার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু শিশুটির সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, নিখোঁজ শিশু আলমিনাকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

কুড়িগ্রাম

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের দুধকুমার নদে গোসলে নেমে শিশু নিখোঁজ, উদ্ধারে ডুবুরি দলকে খবর

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে গোসল করতে নেমে আলমিনা (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের বোয়ালমারী ক্লিনিকসংলগ্ন দুধকুমার নদের ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ আলমিনা ওই গ্রামের বাসিন্দা আলী হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে বাড়ির কাছেই বোয়ালমারী ক্লিনিকসংলগ্ন নদীর ঘাটে আলমিনাসহ তিনজন গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে ভেসে যায় আলমিনা। অন্য দুজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আলমিনা নদে তলিয়ে যায়।

তীরে উঠে বাকি দুজন চিৎকার করে বিষয়টি জানালে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা নদে আলমিনার সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন। তবে তাকে খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার তৎপরতা চালায়। কিন্তু শিশুটির সন্ধান না পাওয়ায় রংপুর থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রংপুরে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু হবে।

ঘটনাস্থলে থাকা নাগেশ্বরী থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী জানান, নিখোঁজ শিশু আলমিনাকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা