চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় নভেম্বর মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ার।
সভায় পুলিশ সুপার উপস্থিত সকল অফিসার ও ফোর্সের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন সমস্যা, চাহিদা এবং কল্যাণসংক্রান্ত বিষয় মনোযোগ সহকারে শোনেন। পাশাপাশি পূর্ববর্তী কল্যাণ সভায় উত্থাপিত সমস্যাগুলোর অগ্রগতি ও সমাধানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় পুলিশ সদস্যদের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন থানা, ক্যাম্প ও ফাঁড়িতে ক্রোকারিজ সামগ্রী এবং প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবহার্য সামগ্রী প্রদান করা হয়।
চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতার ও মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মোট ২৭ জন পুলিশ সদস্যকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া চুয়াডাঙ্গা জেলা পুলিশে কর্মরত কনস্টেবল জনাব লিয়াকত আলীর অবসরজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মৃতি স্মারক প্রদান করা হয়।
বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ যোগ্য পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের স্বীকৃতি পুলিশ সদস্যদের কর্মস্পৃহা, মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি থানা, ফাঁড়ি ও পুলিশ ক্যাম্পসহ জেলা পুলিশের সকল ইউনিটের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন। একই সঙ্গে সকল ক্ষেত্রে পক্ষপাতিত্ব পরিহার করে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিনহাজ-উল-ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট পুলিশ পরিদর্শক, টিআই (প্রশাসন), আরআই (পুলিশ লাইন্স), বিভিন্ন পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন